# সোনেলা বিজ্ঞপ্তি

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2021-08-23
Category: সোনেলা বার্তা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

সোনেলা ব্লগ প্রতিষ্ঠিত হয়েছে সুন্দর/সুস্থ মানসিকতার লেখকদের জন্য। যারা নিরিবিলি পরিবেশে এবং অন্যান্য ব্লগারদের সাথে আন্তরিক আবহে নিজেদের প্রতিভার স্ফূরণ ঘটাবেন। যেখানে কোনো ব্যক্তি আক্রমন, দলাদলি, কোন্দল থাকবে না। মত প্রকাশের স্বাধীনতার নামে অশ্লীলতার প্রকাশ হবে না।

সোনেলায় আমরা তেমনই অগুনতি ব্লগার পেয়েছি, পাচ্ছিও। সুন্দর মানসিকতার সাথে বিপরীত চিন্তার লোক থাকবে এটাও স্বাভাবিক। সোনেলাতেও হয়ত তেমন আছে। তবে ইতোপূর্বে ব্লগারদের মনে যাই থাকুক, সবাই এখানে একটি পরিবারের মত সোনেলার উঠোনে বিচরণ করেছি, করবো ও।

ইদানীং সোনেলায় সুন্দর পরিবেশের সাথে অসুন্দরের কিছু কার্যকলাপ ব্লগ টিম এর দৃষ্টি গোচর হয়েছে। এতে সোনেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাদের কার্যকলাপে সোনেলা ব্লগকে হাস্যস্পদ ব্লগে পরিণত করার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থাকে আর চলতে দেয়া যায় না। সোনেলার ভাবমূর্তি যাদের কারণে ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে থামানো জরুরী হয়ে পড়েছে।

ব্লগে এমন কিছু লেখকদের দেখতে পাওয়া যাচ্ছে যারা তাদের লেখা কেউ পড়ছে কিনা সেটাও হয়তো ঠিকমতো জানেন না, অথচ তারা রিফ্রেশ দিয়ে/ বিভিন্ন সফটের সহায়তা নিয়ে নিজেদের সহ অন্যদের পোস্ট গুলো শীর্ষে রাখার চেষ্টা চালাচ্ছেন। সে/তারা বুঝার চেষ্টাও করছেন না এটা একটা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। এতে লেখকদের লেখাগুলোর অবমূল্যায়ন করা হচ্ছে। লেখকরা প্রতারিত হচ্ছেন।

**সোনেলা ব্লগ টিম কিন্তু জানে যে কোন কোন লেখা বারবার রিফ্রেস দিয়ে শীর্ষ পঠিত লেখার স্থানে নিয়ে আসেন। আমরা জানি কে কে এই কাজটি করছেন। ব্লগারদের সন্মানে কথা ভেবে আমরা নাম প্রকাশ করছি না। তবে সোনেলা ব্লগ টিমের এই উদারতা কেউ যেন দুর্বলতা না ভাবে। ভবিষ্যতে যদি এমন করা হয়, তবে ব্লগ টিম অবশ্যই তাদের নাম প্রমাণ সহ প্রকাশ করবে।**

সোনেলা ব্লগ এবং এর ব্লগারদের স্বার্থে সোনেলা কর্তৃপক্ষ এই বিষয়টির অবসান ঘটাতে কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে।  
১। আপাতত **সপ্তাহের আলোচিত লেখা**র অপশনটা বাদ দিয়ে দেয়া হবে।  
২। পোস্টে **রেটিং পদ্ধতি** যুক্ত করা হবে।  
৩। পরবর্তী সপ্তাহের প্রথম দিনে বিগত সপ্তাহের সর্বোচচ রেটিং প্রাপ্ত পোষ্ট নিয়ে বিশ্লেষণ মুলক রিভিউ পোষ্ট দেয়া হবে।  
**  
উপরোক্ত পদক্ষেপের বিষয়ে ব্লগারদের সুচিন্তিত মতামত আশা করছি।**

শুভ ব্লগিং।
