# সোনেলা বার্তা – নিবন্ধন,লগইন এবং অন্যান্য তথ্য

Author: ব্লগ সঞ্চালক
Published: 2013-07-08
Category: সোনেলা বার্তা
Tags: লগইন এবং অন্যান্য তথ্য, সোনেলা ব্লগে নিবন্ধন
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%97/

**সোনেলায় লিখতে চান , কিন্তু বুঝতে পারছেন না , কিভাবে এখানে নিবন্ধিত হবেন । তাদের সুবিধার কথা ভেবে  এই পোস্ট আবার প্রথম পাতায় এনে রাখা হলো ।**

সোনেলা ব্লগে নিবন্ধন অন্যান্য সাইটের তুলনায় বেশ সহজ । তারপরেও সবার কথা বিবেচনা করে নিবন্ধন , লগইন , নিজস্ব প্রোফাইল পূর্ণ করন ইত্যাদি বিষয়ে ধারনা দেয়ার জন্য এই পোষ্ট দেয়া হোল ।

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_1.jpg "Screenshot_1")](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_1.jpg)

**নিবন্ধনঃ**  
প্রথম পাতার উপরে বাম দিকে নিবন্ধন এ ক্লিক করুণ , এরপর নিচের ছবির মত একটি পেইজ আসবে ।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_2.jpg "Screenshot_2")](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_2.jpg)

ইউজার নাম দিন ইংরেজিতে । ইউজার নাম ছোট হলে ভালো হয় , পরবর্তীতে লগইন করতে আপনার সুবিধা হবে । ইউজার নাম আপনার প্রতিবার লগইন হবার সময়ে প্রয়োজন হবে। এরপর আপনার ইমেইল ঠিকানা দিয়ে **নিবন্ধন করুণ** এ ক্লিক করুণ । আপনার ইমেইলে একটি পাসওয়ার্ড চলে যাবে । ঐ পাসওয়ার্ড কপি করে ইমেইলে যে লিংক যাবে তাতে ক্লিক করুণ । লগইন বক্স আসলে সেখানে ইউজার নাম এবং কপি করা পাসওয়ার্ডটি পেষ্ট করুণ এবং পরবর্তী ধাপ অনুসরন করুণ।

**প্রোফাইল তথ্য সম্পূর্ণ করুণঃ**  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_4.jpg "Screenshot_4")](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_4.jpg)

**পুরো নামঃ** এখানে আপনি আপনার নাম লিখুন । এটি আবশ্যক নয় ।

**ব্লগার নামঃ** যে নামে আপনি ব্লগ লিখতে চান , তা অবশ্যই বাংলায় লিখুন ।শোভন কোন নাম দিন ।

**যে নামে লিখতে চানঃ** এখানে ডান পাশে ক্লিক করে নামটি সিলেক্ট করুণ।

**ইমেইলঃ** আপনার ইমেইল ঠিকানা এখানে দেখবেন , এটি শুধু আপনিই দেখবেন , এটি এভবেই রাখুন ।

**ওয়েব সাইটঃ** আপনার যদি কোন ওয়েবসাইট থাকে , তার লিংক দিন এখানে ।

**আত্মজীবনীমূলক সংক্ষিপ্ত তথ্যঃ** নিজের সম্পর্কে কিছু লিখুন । আপনার চিন্তা ভাবনাও লিখতে পারেন।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_5.jpg "Screenshot_5")](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_5.jpg)

**নতুন পাসওয়ার্ড** এখানে আপনি আপনার মত পাসওয়ার্ড দিন । পরের শূন্যস্থানে আগের পাসওয়ার্ড টি পুনরায় দিন ।

**ছবিঃ** একটি ছবি নির্বাচন করুণ , যেটি আপনাকে চিনতে সাহায্য করবে সহজে । নিজের ছবি অথবা অন্য কোন শোভন ছবি।

**প্রোফাইল হালনাগাদ করুনঃ**  এখানে ক্লিক করলেই আপনার প্রোফাইল হাল নাগাদ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করে , পেইজের উপরে **সোনেলা** লেখায় ক্লিক করে প্রথম পাতায় চলে যান ।

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_3.jpg "Screenshot_3")](http://sonelablog.com/wp-content/uploads/2013/07/Screenshot_3.jpg)

উপরের ছবিটি আপনার ব্লগ এর সব । আপনি আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন , নতুন লেখায় ক্লিক করে লেখা দিন , আমার সকল লেখায় ক্লিক করে আপনার সকল লেখা দেখুন , প্রোফাইল এ ক্লিক করে আপনার নিজস্ব তথ্য হাল নাগাদ করতে পারেন , লগ আউট এ ক্লিক করে প্রস্থান করতে পারেন ।

পরবর্তীতে সোনেলার সমস্ত ফিচার সমুহ সম্পর্কে ধারনা দেয়া হবে।

সোনেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।
