# সোনেলা প্রাণের উঠোন

Author: সোনেলা রোদ্দুর
Published: 2016-09-23
Category: সোনেলা বার্তা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%a8/

![14459681\_234724143596940\_1983909607\_n](http://sonelablog.com/wp-content/uploads/2016/09/14459681_234724143596940_1983909607_n-500x250.jpg)  
সোনেলা হচ্ছে এক ছায়া-উজ্জ্বল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার। সব আঁধার কেটে গিয়ে সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে সব সময় – এই আশায় আমরা বেঁচে আছি, থাকিও।  
২০১২ সনের এই দিনে যাত্রা শুরু হয়েছিল সোনেলার। সময়ের যাত্রার পথ খুব বেশি নয়, আবার কমও নয়। সোনেলায় যারা নীড় খুঁজে নিয়েছেন তারা কতটা ভাল আছেন তা তারাই জানেন। আমরা কিন্তু খুবই খুশি, আমাদের প্রত্যাশা পূর্ণ হয়েছে বলে। একটি সুন্দর উচ্ছল-উজ্জ্বল বাড়ির স্বপ্ন ছিল আমাদের, আমরা তা পেয়েছি। হাসি-আনন্দ গানে ভরপুর, কোন্দল অশুভ মুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আমরা আমাদের যাত্রা পথকে সুন্দর রাখতে পেরেছি।  
আপনারা খুশি তো ? 🙂 মতামত জানান মন্তব্যে  -{@ কে কি ভাবছেন আপনাদের সোনেলার উঠোন নিয়ে, জানান আমাদের।  
![5408\_Flowers-from-my-garden-beautiful-daisy \[640x480\]](http://sonelablog.com/wp-content/uploads/2016/09/5408_Flowers-from-my-garden-beautiful-daisy-640x480-480x300.jpg)  
আজকের এই দিনে সোনেলার সকল পাঠক, ব্লগার, শুভাকাঙ্ক্ষী, মডারেটর, ডেভলপার ও পরিচালনা পর্ষদকে সোনেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা   (3

আরো পড়ুনঃ  
[শুভ জন্মদিন সোনেলা](/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/)
