# সোনেলায় মন্তব্য নামা !

Author: সুপায়ন বড়ুয়া
Published: 2020-02-01
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be/

আজ ছুটি, রুটিন করে কিছু লিখব  
সময় পাই না খুঁজে। ভোট উৎসবে বন্ধুদের নিয়ে  
ব্যস্ত সময় কাটাচ্ছি। তাই সোনেলা বন্ধুদের লেখায়  
যে মন্তব্যগুলো করে পাশে থাকার চেষ্টায় ছিলাম  
তা চর্বিত চর্বন করলাম !

মন্তব্য নামা !

পাশে আছেন তাই আঁকা হয়ে যায়  
হৃদয়ে কবিতা খানি  
বিজয়ের মাসে সোনালের এ যাত্রায়  
জানাই বিজয়ী শ্রব্ধাঞ্জলী !  
ধন্যবাদ . শুভকামনা ।

কবিতায়্ হোক প্রতিবাদ  
কবিতায় হোক যুদ্ধ  
কবিতা আমার ভালবাসা  
যুদ্ধ জয়ের আশা।  
ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য  
কৃতার্থ আমি প্রশংসা করার জন্য !

কবিতায় হোক প্রতিরোধ  
কবিতায় হোক যুদ্ধ  
বীর বাঙালী জাগুক আবার  
আমরাই শুধু জিতব  
ধন্যবাদ , বিজয়ী শুভেচ্ছা

ধন্যবাদ দাদা সাথে থাকার জন্য  
সকল শহীদ লিখেছিল  
জয় বীরক্ত গাথা  
তাই তো আজও লিখে যাই  
তাদের স্মৃতি কথা !

ধন্যবাদ দাদা সাথে থাকার জন্য  
তাই তো আজ লিখে যাই  
বীর বাঙালীর জন্য  
গর্তে লুকা কেউটে সাপ  
ধ্বংস করে মুচব পাপ।

ঐ শকুনের কবর হবে  
ডাক আবার আসে  
শোষন মুক্ত সমাজ হবে  
প্রিয় বাংলাদেশে !  
অসংখ্য ধন্যবাদ , বিজয়ী শুভেচ্ছা

বিজয়ের ঊষালগ্নে বাঙালীর  
মেধা-মনন-মনীষা হারানোর দিন  
লাখো শহীদানের আত্নার প্রতি  
বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি

ওরা বেড়েছে অনেক বাড়  
সময় এসেছে জবাব দেয়ার  
এবার পাবে না আর ছার।  
ধন্যবাদ , সাথে থাকার জন্য

কৃষ্ণকলি ফিরে এসো  
ফেরাতে পারোনা তুমি  
এ হৃদয়ের ডাক  
সইতে পারি না মোরা  
কাতর আত্ননাদ !  
ভালই হলো । ধন্যবাদ

এ দেশের তরে কত ত্যাগ  
কত হল বলিদান  
তোমাদের জানাই লাল সালাম  
রাখব দেশের মান  
অনেক ভাল , ধন্যবাদ দাদা

চালিয়ে যান  
সাথে আছে আজ  
এক যাক নবীন প্রাণ  
বিজয়ী শুভেচ্ছা।

লাখো শহীদের ত্যাগ  
২ লক্ষ মা বোনের আত্ননাদ  
দুর্জয় দুনির্বার !  
বিজয় দিবস দিচ্ছে ডাক  
অপার সম্ভাবনার !  
সবাইকে রক্তিম শুভেচ্ছা  
বিজয়ী অভিনন্দন !

বিজয় তুমি লাখ শহীদের  
রক্তস্নাত সোনালী সুর্যের দিন!  
দিনে দিনে বাড়িয়াছে দেনা  
শোধিতে হইবে ঋন !  
ভালোই হলো , বিজয়ী শুভেচ্ছা

কত অজানা কাহিনী  
লেখা হয়ে যায়  
কত সহজ ভাষায়  
বিজয়ী শুভেচ্ছা

কেউতো বাসেনি ভালো  
তোমার মতোন করে।  
হৃদয়ে জ্বলেছে আলো  
তোমাকে দেখার পরে।  
লাগলো ভালো শুভ কামনা !

কজনাই বা পারে বলো তোমার মতো দেখতে  
সবাই যখন ব্যস্ত থাকে মন্দ কিছু খুজতে !  
সাইনিং বাংলাদেশ  
বিজয়ী শুভেচ্ছা শুভ কামনা !

শীতে যখন কাপন ধরে  
মুখটা ঢেকে চোখটা মেলে  
দেখতে তখন ভালোই লাগে  
আনন্দে তাই রাতটা জাগে !  
💞💝💕❤️

ব্যর্থ প্রেমের কল্প কথা  
আর কতকাল বলবে !  
মরিচিকার রঙ তামাশা  
আর কতকাল দেখবে ?  
বিজয়ী শুভেচ্ছা , শুভ কামনা

“পুড়েছে ঘর পুড়েছে মন  
স্বার্থ লোভী মানব,  
আনন্দের দিন গুলোও আজ  
মৃত্যুর আফসোস!“

হতাশ হতে নেই বন্ধু  
লেখায় তুমি বাঁচো  
মনটা যদি থাকে খারাপ  
তবে চলে এসো  
শুভ কামনা

এখনো ভোর হয়  
আঁধার কেটে সুর্য উঠে  
রোজ তুমি লেখা নিয়ে  
এসো সোনেলার বাটে।  
শুভ কামনা

কলম চলবে বিজয়ের মাসে  
তুলব মাথা বিজয়ীর বেশে।  
ধন্যবাদ। শুভ কামনা।

আঁধার কেটে ভোরের সুর্য উঠবেই  
পাখিরা গাইবে গান  
ইতিহাস তার আপন গতিতে চলবেই  
ফিরবে আবার প্রাণ।  
ধন্যবাদ সাথে থাকার জন্য  
শুভ কামনা

রাত জেগে বসে বসে  
বন্ধু আমার লেখে  
হাড় কাঁপানো শীতটা নামে  
ঘুম চোখে দেখে !  
শুভ কামনা।

নতুন দিনের স্বপ্ন দেখি  
নতুন দিনের আলো  
শুভ কামনায় বাংলাদেশ  
থাকব সবাই ভালো।  
নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা।

দেশটা আমার মায়ের মতো  
দেশকে ভালবাসি !  
বন্ধু সবাই সুখে থাকুন  
প্রাণ খুলে হাসি।  
ধন্যবাদ ! শুভ নববর্ষ !

রক্তে কেনা দেশটা আমার  
মনের মতো সাজাই  
বন্ধু সবাই পাশে থাকলে  
অনুপ্রেরনা পাই।  
ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা।

আলো আঁধারের চলছে খেলা  
আসল চেনা দায়  
সোনেলার কলম সেনা  
সমৃদ্ধ বাংলায়।  
আপনার অনুপ্রেরনা দায়ক  
মন্তব্যের জন্য কৃতার্থ আমি।  
শুভ নববর্ষ ভাইজান।

সুখ দু:খের স্বপ্ন গাথায়  
এলো নতুন বছর  
বন্ধু আমায় খুঁজে বেড়ায়  
গড়বে সুখের ঘর !  
নববর্ষের শুভেচ্ছা।

মহারাণী হোক অবিনশ্বর  
হৃদয়পটে আঁকা চীরভাস্বর !  
শুভ কামনা।

রাত জেগে থেকো না বন্ধু  
শরীর করোনা খারাপ  
মধুরিমা এসো যদি  
বেঁচে যায় ইসিহাক।

ভ্রমন কাহিনী মন্দ না  
জায়গাটা হল চেনা।  
সাথে অনেক সুন্দর ছবি  
হল উপরি পাওনা।  
শুভ কামনা।

ওয়াও !  
এ শুধু অনুভূতি নয়  
নয় শুধু ভালবাসা  
এ যেন অমর প্রেমের কাব্য  
পূরণ হোক আশা।  
শুভ কামনা।

শীত চাদরে পিঠা  
খেতে ভারী মজা  
শহরেতে পিঠা উৎসব  
পকেট কাটার সাজা।

সামাজিক অবক্ষয়ে  
বিবেক দেয় না সাড়া  
সভ্যতা আজ প্রশ্নের মুখে  
ভেবে হই দিশেহারা।  
শুভ কামনা।

বড়ই মর্মান্তিক, হৃদয় বিধারক  
এ লজ্জা রাখিব কোথায় ?  
কেউ কি আছেন নেবেন দায়  
ধর্ষক নগরীর এই বাংলায়।

যাদের দিকে তাখিয়ে আছেন মুগ্ধ নয়নে  
তারা করে নিয়ত বিচরন সোনেলা ভুবনে।  
তাদের জানাই অভিবাদন নিতাইদা সহ  
সাথে যিনি ব্লগার খুঁজে চাতকের বেশে  
আপন হৃদয়ে যায় ভালবেসে  
তাকেও জানাই শুভেচ্ছা অভিবাদন  
ও নিরন্তর শুভ কামনা।

মানুষ বলে শব্দ দুষন  
আমি বলি ভোটার তোষন  
তারাই এখন সাজেন প্রজা  
আমরাই হলাম এখন রাজা।  
ধন্যবাদ সাথে থাকার জন্য  
শুভ কামনা।

EVM এ ভোট দিন  
আমি দিলাম  
আপনি ও দিন  
টকবাজদের জবাব দিন
