# সোনেলায় নিজের সাত বছর পূর্তিতে প্রিয় ব্লগারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-09-19T15:40:54+00:00
- Updated: 2020-09-19T15:40:54+00:00
- Category: [শুভেচ্ছা](https://sonelablog.com/category/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0/

---

***“পৃথিবী বিয়োগে আগ পর্যন্তও আমি বলব আমি কেবলি ‘মানুষ’। জীবন বাজি রেখে ভালবাসতে জানি ‘মা মাটি মানুষ’কে।”***

উপরের কথাগুলো যার প্রোফাইলে ঝকঝক করছে তিনি হচ্ছেন সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)ভাই। যিনি নিজের লেখায় শব্দের ঝংকারে সোনেলাকে পাঠকসমৃদ্ধ করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

নিজের সমসাময়িক বিষয়ের লেখাগুলিতে তিনি দেশের কথা, মাটির কথা এবং নিত্যনৈমিত্তিক যাপিত জীবনের কথাগুলোকে পাঠকদের জন্য মন উজার করে লিখতে পারদর্শী। দেশকে ভালোবাসেন তিনি। দেশের খেঁটেখাওয়া সাধারণ মানুষের কথা যার লেখায় উঠে আসে বারবার।

নিজের লিখনশৈলী দিয়ে পাঠকদের হৃদয়ে স্থান তৈরী করে নেয়া এটি প্রত্যেক লেখকেরই একটি স্বপ্ন। দীর্ঘ পথ অতিক্রম করে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন তিনি। সাত বছর দুই দিন আগে সোনেলায় [৭১’এর জননী](https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87/)পোষ্টের মাধ্যমে সেই যে প্রথম কদম রেখেছিলেন যার বিচরণেরর গতিশীলতা অদ্যাবধি পরিলক্ষিত হচ্ছে স্পষ্টরুপে ।

সোনেলার মাঠে বিচরনের প্রাক্কালেই তিনি পাঠকপ্রিয় অনেক লেখা আমাদের উপহার দিয়েছেন। যার মধ্যে-

[শ্রদ্ধেয় দুই নেত্রীর টক শো !!!](https://sonelablog.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b6/)

[অতৃপ্ত জীবন…..প্রবাসী শিরোনামে ধারাবাহিক লেখা](https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a7%83%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%aa/)

[ভেজাল,রাষ্ট্র এবং আমরা….](https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/)

[সত্যের পরাজয়!!](https://sonelablog.com/%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%9f/)সহ অসংখ্য মানসম্মত লেখা হৃদয় ছুঁয়ে যায়। তিনি অদ্যাবধি সোনেলায় পোষ্ট লিখেছেন **৪৬৪ টি**। সোনেলায় সাত বছর পূর্তির মাইলফলক স্পর্শ করার দিনেই তিনি পাঠকদের জন্য [পরিবর্তন করুন আপনার এনআইডি’র সকল তথ্যাদি](https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%86%e0%a6%87/) লেখাটি দিয়ে সোনেলার পাঠকদের মন জয় করলেন আরও একবার।

সোনেলা ব্লগে তিনি এ পর্যন্ত মন্তব্য করেছেন **৭৯৬৬ টি** এবং মন্তব্য পেয়েছেন **৭৭১৯ টি**। এ সংখ্যাটি দেখলেই বোঝা যায় সোনেলার প্রতি তিনি নিবেদিত প্রাণ একজন মানুষ এবং তিনি সহব্লগারদের অত্যন্ত স্নেহ করেন।

সোনেলায় আমার অন্যতম প্রিয় ব্লগার মমি ভাইয়ের সাত বছর পূর্তিতে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রিয় ব্লগার, এভাবেই সবসময় আমাদের পাশে থেকে উৎসাহ অনুপ্রেরণা দেবেন এটাই আপনার কাছে প্রত্যাশা। আপনি ও আপনার পরিবারের প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি।

---

Comments: 46 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0/#comments
