# সোনেলায় নতুন যা যুক্ত করা হয়েছে –

Author: ব্লগ সঞ্চালক
Published: 2013-09-13
Category: অন্যান্য
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be/

**মেসেজ আদান প্রদানঃ**   
ব্লগারদের নিজেদের মাঝে যোগাযোগ রক্ষার জন্য এই ফিচারটি চালু করা হয়েছে। এটি ব্যাবহার করে আপনি সোনেলার যে কোন ব্লগারের সাথে মতের আদান প্রদান করতে পারবেন। বিশেষ কোন দিনের শুভেচ্ছা , কোন ব্লগারের লেখা পোস্ট নিয়ে পরামর্শ প্রদান ইত্যাদি বিষয়ে এই ফিচারটি কাজে লাগাতে পারেন ।

লেখা সম্পর্কে মন্তব্যে কঠিন সমালোচনায় অনেক ব্লগার বিব্রত হন। সেক্ষেত্রে তাঁর ভুল গুলো মেসেজের মাধ্যমে ব্লগারকে জানানো যেতে পারে।

যেভাবে এই সুবিধাটি ব্যবহার করবেনঃ  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/1.jpg "1")](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/1.jpg)

উপরের বাম দিকের দিকে আপনার নিয়ন্ত্রন কক্ষে ক্লিক করুন । এরপর নিচের ছবির মতো পেইজ আসবে । আপনাকে কোন ব্লগার মেসেজ দিলে এখানে তা দেখতে পাবেন । নিচের বাম দিকের খামটি ক্লিক করে ইনবক্স মেসেজ দেখুন । মেসেজের উত্তর ইচ্ছে হলে দিতে পারেন ওখান থেকেই । নতুন কাউকে মেসেজ দিতে হলে ডান পাশের খাম এ ক্লিক করুন ।  
 [![](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/3.jpg "3")](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/3.jpg)

কাউকে মেসেজ দিতে হলে  ব্লগারের নাম থেকে সিলেক্ট করে প্রেরন করুন।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/2-300x151.jpg "2")](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/2.jpg)

আশাকরি ব্লগারদের নিজেদের মাঝে সামাজিক যোগাযোগ বজায় রাখার জন্য সোনেলার এই ফিচারটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

**ফেইসবুকে সোনেলাঃ**  
সোনেলার ফেইসবুক পেইজটি ব্লগে যুক্ত করা হয়েছে । যা সোনেলার ঊপরের ডান দিকে প্রদর্শন করা হয়েছে। আপনার ফেইসবুক আইডি থেকে পেইজ লাইক করুন। যাতে সোনেলার সমস্ত পোস্ট গুলো আপনি ফেইসবুক এ থাকাকালীন জানতে পারবেন। ফেইসবুকের আপনার সব বন্ধুকে পেইজ লাইক করতে উৎসাহিত করুন। এতে আপনার লেখাটি প্রচার পাবে এবং আপনার বন্ধুরা পড়তে পারবেন।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/4-200x300.jpg "4")](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/4.jpg)

**শেয়ার করুন আপনার লেখাঃ**  
আপনার লেখাটি শেয়ার করুন সবার সাথে । ফেইসবুক , টুইটার , গুগল প্লাস সহ অন্যান্য মাধ্যমে শেয়ার এর জন্য এই ফিচারটি যুক্ত করা হয়েছে । আপনার জগত শুধু সোনেলা নয় , আপনার জগতের সবাইকে জানান আপনি কি লিখছেন ।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/5-300x89.jpg "5")](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/5.jpg)

আপনার বন্ধু বা সজন গণ সোনেলায় নিবন্ধন না করেও আপনার লেখায় মন্তব্য করতে পারবেন , এই সুব্যবস্থা করা হয়েছে।

সবাইকে সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।  
শুভ ব্লগিং ।
