# সোনেলায় দু’বছর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2014-09-23T14:17:22+00:00
- Updated: 2014-09-25T07:24:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/09/8b5b99ac3e7af35a6b8236ba2e769286.jpg)](http://sonelablog.com/archives/21336/8b5b99ac3e7af35a6b8236ba2e769286)  
দেখতে দেখতে সময়ের রথে চড়ে জোনাকির আলো জ্বেলে অনেকটা পথ এসেছি চলে।  
পল-অনুপলে দু-দু’টো বছর,চোখের পলক ফেলতে না ফেলতে।

হারিয়েছি অনেক,পেয়েছি তার থেকেও বেশি।একটু বেশি বেশিই।ভুলিনি তাদের ও।ঝোড়ো বিচ্ছিন্নতায় দাঁত কামড়ে পড়ে রয়েছে  
গুটিকয়েক না নেভা প্রদীপ।থাকবেও।

নেই সহি দইবড়া বা মিষ্টান্নের রস-মঞ্জুরি।আছে কোজাগরী ঝিনুক জ্যোৎস্নার প্রায় নির্ভেজাল শিশু সারল্যের আন্তরিকতা। আছে  
নিবিড় নিবিষ্ট একান্ত মনযোগী পাঠক।যারা লেখা পড়েই মন্তব্য করবে।অবশ্য না পড়ে মন্তব্য করা (আমার মত) পাঠক ও  
এখানেই পাবেন কালেভদ্রে।আছেন আমার প্রিয় এক গুচ্ছ দারুণ লিখিয়ে, শিখি তাদের থেকেই নিয়ত।

বেয়ারা কালামুখো হনুমানদের জন্য এ পরিবার চিতাগ্নি বরাবর।

সোনেলাকে ভাবি সোনেলাতেই থাকি,স্বপ্নও দেখি বিস্তৃত সোনেলার আরও নিত্য-নূতন সাজে।  
=======================================================  
লেখাটির পাশে পাশে থাকব, লেখা ফেলে ভেগে যাওয়ার দুর্নাম ঘোঁচাতে।

==============================================  
নিজেদের ঢোল নিজেদের কাছেই নিরাপদ।

---

Comments: 41 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/#comments
