# সোনেলায় আমার অনুভুতি , মুন্নি সাহার সাক্ষাতকার

Author: আনন্দধারা বহিছে ভুবনে
Published: 2013-06-25
Category: একান্ত অনুভূতি
Tags: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/06/Munni-shaha1.jpg "Munni shaha1")](http://sonelablog.com/wp-content/uploads/2013/06/Munni-shaha1.jpg)

মাত্র কিছুদিন পূর্বে এখানে ব্লগার হিসেবে এসেছি। এর পূর্বে বিভিন্ন ব্লগ পড়েছি । শুধুই পাঠক আমি , লেখক কোন কালেই ছিলাম না । এই ব্লগের সবার আন্তরিকতায় মুগ্ধ আমি। আমার মত একজন অলেখক কে সবাই যেভাবে উৎসাহ দিলেন , তা কল্পনার অতীত । কৃতজ্ঞতা সবার প্রতি যারা আমাকে উৎসাহ দিয়েছেন ।

একটি কাল্পনিক সাক্ষাতকার  
মুন্নি সাহাঃ আচ্ছা ব্লগার সজীব , সোনেলাতে ব্লগিং করতে এসে আপনার অনুভূতি কি ?  
ব্লগার সজীবঃ আপনার মতো পেশাদারের পক্ষে এই অনুভূতি উপলব্দি করা সম্ভব নয় ।

মুন্নি সাহাঃ আচ্ছা এখানে পুরানোদের কেমন প্রতিক্রিয়া পেলেন ?  
ব্লগার সজীবঃ এই যে দেখুন আমার প্রথম লেখায় সবার প্রতিক্রিয়া 🙂  

1.  আদিব আদ্‌নান  বলেছেনঃ এখান নূতন কাউকে পাচ্ছি দেখে ভাল লাগল ।আমরাও তেমন কোন লেখক-ফেকক নই , মনের আনন্দ যা খুশি তাই লেখি ।  
    লিখবেন নিয়মিত এখানে ।
    
    -   ব্লগার সজীব  বলেছেনঃ ধন্যবাদ আপনাকে উৎসাহ দেয়ার জন্য । মনের আনন্দেই লিখতে চাই । লিখে ফেলবো যা খুশি তাই ।
        
2.  ছাইরাছ হেলাল  বলেছেনঃ স্বাগতম এখানে , নিভৃত এ অঙ্গনে ।  
    অনেক জেনে শুনে বা গর্ব করে লেখার মত লেখন নই, ছিলাম ও না কোন কালে ।অতএব যতক্ষণ এখানে ভাল লাগে থাকুন আমাদের সাথে ।  
    আহামরি নেই কিছুই এখানে ,সামান্য নির্ভেজাল আন্তরিকতা ছাড়া ।  
    অতএব লিখতে শুরু করুন কোন কিছু না ভেবেই ।
    
    -   ব্লগার সজীব  বলেছেনঃ উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ । আন্তরিকতা থাকলেই হলো । আর কিছুর প্রয়োজন নেই ।
        
3.  জিসান শা ইকরাম  বলেছেনঃ স্বাগতম সোনেলায়  
    লিখতে থাকুন নিশ্চিন্ত মনে  
    যা কিছু শোভন , সত্য , সুন্দর ।
    
    -   ব্লগার সজীব  বলেছেনঃ চেষ্টা থাকবে কিছু লেখার , কতটুকু পারি জানিনা । ধন্যবাদ আপনাকে ।
        
4.  কৃন্তনিকা  বলেছেনঃ বাচ্চারা কি জন্মেই হাঁটতে শেখে?  
    আমরাও সেরকম, ধীরে ধীরে শিখব, লিখবো…  
    শুভকামনা রইল  
    আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম ![:)](http://sonelablog.com/wp-includes/images/smilies/icon_smile.gif?9d7bd4)
    
    -   ব্লগার সজীব  বলেছেনঃ বাচ্চারা জন্মের সাথে সাথেই হাটতে পারে না । সুন্দর উদাহারন দিলেন। আপনি অনেক ভালো লিখেন । আমার লেখা পড়ার জন্য অপেক্ষা করাটা ভুল হবে , শেষে হতাশ হবেন লেখার মান দেখে ![:)](http://sonelablog.com/wp-includes/images/smilies/icon_smile.gif?9d7bd4) ধন্যবাদ আপনাকে।
        
        -   কৃন্তনিকা  বলেছেনঃ আমাদের হতাশার কথা ভেবে নিজের কলমকে থামিয়ে রাখবেন না কিন্তু… ভবিষ্যতে কি হবে- আমরা কেউই বলতে পারি না। ![:)](http://sonelablog.com/wp-includes/images/smilies/icon_smile.gif?9d7bd4)
            
            -   ব্লগার সজীব  বলেছেনঃ এমন উৎসাহ দেয়ার পরে কারো না বলার শক্তি থাকে ? তবে আমার দেয়া অখাদ্য খেয়ে পেটের পিড়ায় কেউ ভুগলে আমি দায়ী নই ![:P](http://sonelablog.com/wp-includes/images/smilies/icon_razz.gif?9d7bd4)
                
5.  [সোনিয়া হক](http://33weightloss.blogspot.com/2013/03/blog-post_4.html#)  বলেছেনঃ আমরা আপনার সিনিয়র । সালামতো দিলেন না আমাদের
    
    ![:P](http://sonelablog.com/wp-includes/images/smilies/icon_razz.gif?9d7bd4)  
    ব্লগার সজীব  বলেছেনঃ আচ্ছালামু আলাইকুম সোনিয়া আপু । দিন সালামি দিন ![:P](http://sonelablog.com/wp-includes/images/smilies/icon_razz.gif?9d7bd4)
    
6.  “বাইরনিক শুভ্র”  বলেছেনঃ স্বাগতম । আমার মত যা মন চায় লিখতে থাকুন ।
    
    -   ব্লগার সজীব  বলেছেনঃ আপনার মত লিখতে পারলে নিজকে ধন্য মনে করতাম ভাই ।
        
7.  প্রজন্ম ৭১  বলেছেনঃ আপনি ব্লগকে ডায়রী হিসেবে ভাবুন । প্রতিদিন কি ভাবছেন , তাই লিখুন – এটিই ব্লগ ।
    
    -   ব্লগার সজীব  বলেছেনঃ আমার ভাবনা গুলো এলো মেলো ভাই । আলাদা করতে পারিনা ।
        
8.  হতভাগ্য কবি  বলেছেনঃ স্বাগতম ভাই ![:D](http://sonelablog.com/wp-includes/images/smilies/icon_biggrin.gif?9d7bd4)
    
        ব্লগার সজীব  বলেছেনঃ আপনাকে ধন্যবাদ কবি ভাই ।
    

*মুন্নি সাহাঃ* দর্শক মন্ডলি  , আপনারা দেখলেন , একটি নতুন ব্লগ সাইটে কিভাবে একজন নতুন ব্লগারকে স্বাগত জানানো হলো ……………………  
*ব্লগার সজীবঃ* মুন্নি আপু এসব দেখে আপনার অনুভূতি কি ?  
*মুন্নি সাহাঃ*   কঠিন ( মুচকি হাসি , ক্যামেরা অফ )
