# সোনেলার সোনাদের আসর

Author: ইঞ্জা
Published: 2016-10-27
Category: একান্ত অনুভূতি, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b0/

গতকাল রোজ বুধবার ঢাকার নিউ বেইলি রোডের হ্যালভেশিয়ায় বসে ছিলো সোনেলার সোনাদের আসর, উপলক্ষ ছিলো আমার প্রিয় আপুদের একজন শুন্য শুন্যালয় আপুর দেশে আগমন উনি আবার প্রবাসী কিনা উনার সাথে দেখা হওয়াটাও তো অনেক বড় বিষয় ছিলো আমার। যায় হোক আমি সময়ের আধা ঘন্টা পরে পোঁছায় অনুষ্টানস্থলে, পোঁছেই দেখি জমজমাট আসর বসে গেছে, যেখানে প্রথম থেকেই অনুষ্ঠানের প্রধান অতিথি শুন্য শুন্যালয় আপুকে ঘিরে আড্ডারত অবস্থায় আমাদের জিসান ভাই, ছাইরাছ হেলাল ভাই, খসড়া আপু, রুবা আপু, শুন্য আপুর বোন, ভুতের দোসর আনিস ভাই, মনির হোসেন মমি ভাই আর মুজিবর ভাইকে পেলাম, সবাই আমাকে সমাদরের সহিত আড্ডাতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন, এইখানে উল্লেখ্য যে উপস্থিত সকলের সাথে ফেইস টু ফেইস মানে সামনাসামনি এই প্রথম দেখা হওয়াই যারপরনাই আমি খুব উৎফুল্ল ছিলাম কিন্তু মন খারাপ হলো যখন শুনলাম আমাদের কলসি কাঁকে রাখা লীলাবতী আপু উপস্থিত হতে পারবেন না যেনে, যায় হোক শুরু হোল নতুন করে আড্ডাবাজী ।

![2016-10-27-18-37-18](http://sonelablog.com/wp-content/uploads/2016/10/2016-10-27-18.37.18.jpg)

এর মধ্যে আমাদের আসরে এসে যোগ দিলেন আমাদের সেলিব্রেটি বল্গার বন্ধনা কবির আপু, উনাকে সাদরে গ্রহণ করলে জিশান ভাই, শুন্য আপু সহ আমরা সকলে।

![fb\_img\_1477506486519](http://sonelablog.com/wp-content/uploads/2016/10/FB_IMG_1477506486519-500x281.jpg)

হাল্কা খাওয়া দাওয়ার সাথে চলছে আড্ডাবাজী জোরেশোরে,  আমরা এক একজন এক এক কথা বলছি আর সবাই হেসে গড়াগড়ি, সাথে সাথে চলছে ফটো সেশন, মোটামুটি সবার ফোন ক্যামেরা,  ডিএসএলআর (শুন্য আপুর বোন তুলছেন), কেউ কেউ ট্যাবে ছবি তুলেই যাচ্ছেন আর আনিস ভাই তুলছেন লাইভ ভিডিও (বেচারা মনে হয় ইতারে লোডই দিতে পারলেন না এখনো), এরি মধ্যে আসরে যোগ দিলেন বার্থডে বয় (মাথায় চুল না থাকায় বয় বললাম) প্রিয় সারোয়ার ভাই আর প্রিয় অনিকেত নন্দীনি আপু আর এসেই সারোয়ার ভাইয়ের সে কি উচ্ছাস।

![2016-10-27-18-36-36](http://sonelablog.com/wp-content/uploads/2016/10/2016-10-27-18.36.36.jpg)

এরপর এলো পরিচয় পর্ব, সবাইকে জিশান ভাই পরিচয় করিয়ে দিলেন একে একে, এরপর শুরু হলো ফুল দিয়ে শুন্য আপু, বন্ধনা আপু,  খসড়া আপুকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো সোনেলার পক্ষ থেকে, বরণের পালা শেষ হলে শুন্য আপু আমাকে সহ সকলকে গোলাপের শুভেচ্ছা দিলেন, এরপর অনলাইনে আমাদের সাথে যোগ দিলেন নীলাঞ্জনা নীলা আপু আর বন্ধুকওয়ালী আপু মেহেরী তাজ আপু, শুন্য আপু একে একে সবার সাথে অনলাইনে যোগাযোগ করিয়ে দিলেন আর এতে উনাদের সাহচর্য আমরা সবাই পেয়ে গেলাম, এখন বুঝুন কি মজা হচ্ছিল সেইখানে।  \\|/

সারোয়ার ভাইয়ের জম্মদিন উপলক্ষে জিশান ভাইরা নিয়ে এসেছিল সারপ্রাইজ কেক যা সারোয়ার ভাইকে দিয়ে কাটা হলো আর আমরা সবাই মিলে উইস করলাম উনাকে তালি বাজিয়ে।

এরপর এলো আসল খাওয়া দাওয়ার পর্ব, এলো জনে দুই পিস করে চিকেন ব্রস্ট আর কোল স্লো, যদিও সবাই খেয়েছে এক পিস করে, উল্লেখ্য যে এরি মাঝে আমাদের সাথে আমাদের যোগ দিয়েছেন আমাদের সোনেলার ডেভেলপার ভাই আর জাহিদ ভাই, সবাই মিলে উদরপূর্তি করলাম ব্রস্ট চিকেন দিয়ে।

এরপর এলো উপহার পর্ব, শুন্য আপু আর সারোয়ার ভাইকে উপহার দিলেন জিশান ভাই আর ছাইরাছ হেলাল ভাই, এরপর শুন্য আপু এসে আমাদের কফি পান করার আমন্ত্রণ দিলে আমরা সানন্দে রাজি হয়ে যায় আর আসে কফি, চলে কফি উইথ আড্ডা, সন্ধ্যা ৭টার পর আমি আর রুবা আপু সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেড়িয়ে পড়লাম অসাধারণ অনুভূতি নিয়ে যা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবোনা, আমরা সবাই বিশেষ করে আমি (আপুদের প্রিয় ভাইয়া) অনুপস্থিত মৌনতা রিতু আপু, লীলাবতী আপু, মিষ্টি জিন আপু সহ সকল অনুপস্থিত আপু আর ভাইদের খুব মিস করেছি আর আশা করছি ভবিষতে এই ধরণের আরো আসর বসবে সোনেলার সোনাদের, আবার বসবো আড্ডায়, মিলন হবে আত্মার আত্মীয়দের।।

শুন্য আপু আপনি ভালো থাকুন আবার ফিরে আসুন দ্রুত আমাদের মাঝে এই কামনা।

সাইনিং অফঃ এম. জি. ইঞ্জা

২৭.১০.২০১৬।  (3
