# সোনেলার সাথে এক বছর

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-10-14T12:51:16+00:00
- Updated: 2020-10-14T12:51:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/

---

সময়ের হাত ধরে দেখতে দেখতেই সোনেলা ও সোনেলার বন্ধুদের সাথে কেটে গেলো একটি বছর ।

এক বছরেই সোনেলার সাথে বন্ধুত্ব হয়ে উঠেছে এক জনমের । কখন যে সোনেলার সাথে এতো নিবিড় ভাবে জড়িয়ে গেলাম,  টের ই পাইনি ।  দীর্ঘ এক বছরে সোনেলার আঙিনায় ৯৯ টি পোস্ট প্রকাশ করেছি ।  হাজারের ও অধিক কমেন্ট পেয়েছি বন্ধুদের ভালবাসা মিশ্রিত ।

কয়েক জন বন্ধুর নিয়মিত কমেন্টে তো  আমাকে ভালবাসায় আবদ্ধ  করে ফেলেছে ।  আমিই বড় দুর্ভাগা,  বন্ধুদের ভালবাসার মূল্য দিতে পারিনি । ব্যস্ততা আর প্র‍্য়োজনের তাগিদে নিজেকে অনেক টা নিবেদিত রাখতে হয় ।

তাই বন্ধুদের লেখায় সম মূল্য  আর ভালবাসা প্রকাশ করতে পারিনি  ।

প্রকৃত অর্থে এখনো আমি ব্লগের ব্যবহার বিধিতে পরিপক্কতা পাইনি ।  অনেক ভুল ভ্রান্তি আর আনাড়ি   ব্যবহারে সংশোধন এনে দেন ব্লগের সিনিয়র ভাই বন্ধুরা,   তাদের প্রতি কৃতজ্ঞতা অশেষ ।

পরিশেষে জয় হোক সোনেলার,

দীর্ঘজীবি হোক সোনেলা,

ভালবাসার কেন্দ্র স্থল হোক সোনেলা

বন্ধুত্বের বাঁধন হোক সোনেলা

হৃদ্যতা আর  ভ্রাত্বিত্বের উপসর্গ হোক সোনেলা

আমার প্রাণের অবস্থান হোক সোনেলা ।।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0/#comments
