# সোনেলার সবার কাছে ক্ষমা প্রার্থনা পুর্বক আমার বিদায়ী কবিতা

Author: পাগলা জাঈদ
Published: 2013-11-22
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%aa/

কমেন্ট করা নিয়ে কিছু কথা বলা দরকার বন্ধুদের সাথে না হয় অনেকেই আমাকে ভুল বুঝতে পারেন-

ফেসবুকে ১৫০ এর ওপরে কবিতার গ্রুপে এড আছি আমি, কিন্তু নিজের নিউজ ফিড ই পুরোটা পড়ার সময় পাইনা তো গ্রুপের পোষ্ট পড়ব কখন ? আর না পড়ে কমেন্ট ই বা দেই কি করে ? যে কারনে গত প্রায় এক বছর হল আর গ্রুপে পোষ্ট করিনা, শুধু মাত্র ৩/৪ টা পুরাণ গ্রুপে মাঝে মাঝে লেখা দেই তাও ২/৩ মাসে একবার।

কয়েক টা ব্লগেও আছি আমি, কিন্তু সমস্যা ওই একটাই, সবাই কমেন্ট করতে বলে, যে কারনে নিজেকে সরিয়ে নিয়েছি ব্লগ গুলো থেকে।

আর ফেসবুকে সবাই জানে যে আমি কমেন্ট খুব কম ই করি তবে সেটা আমার সময়ের অভাবে, আবার অনেক সময় লেখার মান ভাল হয় না বলে, এমন কি অনেক সময় আমার নিজের পোষ্টের কমেন্ট গুলোর রিপলাই ও দেয়া হয়ে ওঠে না। সবাই জানে আমি পাগলা কিসিমের মানুষ, তাই কেউ কিছু মনে করেনা, অনেকে আবার এ কারনে আমাকে অহংকারী ও বলেন, বাট আমি ওই আমার নিজের ওয়াল নিয়ে ই পরে থাকি।

এবার বলি সোনেলা নিয়ে ,সোনেলা তে একজন আমাকে লেখা দেবার জন্যে অনুরোধ করার পর আমি এখানে প্রথম পোষ্ট করি, রেসপন্স ভাল ছিল, সোনেলায় সবাই বেশ আন্তরিক। ভাল লাগায় এখানে আমি প্রায় নিয়মিত পোষ্ট করি।

দুঃখিত, সবার পোষ্ট এ যাওয়া হয় না আমার, পড়ার সময় ও খুব কম পাই। আমি লিখব আর সবাই কমেন্ট দেবে, কিন্তু আমি তো আর কারো স্ট্যাটাসে যেতে পারছি না, কমেন্ট দিতে পারছি না। সো- আজ থেকে সোনেলা তে আমি পোষ্ট করব খুব কম। যখন আর সবার মত একটিভ হতে পারব তখনই আসব এখানে।

সোনালে কে ভাল লাগায় আমি আমার অপারগতা সরাসরি প্রকাশ করলাম ও ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। আশা করি সবাই এটা সহজ ভাবে নিবেন।

এবার পড়ে নিন সোনেলা তে আমার বিদায়ী পোষ্ট 🙂

—————–

প্যাগোডা  
\-আবু জাঈদ

উৎসর্গঃ সোনেলা কে

আবার শুরু হচ্ছে পরাজিত সন্ধ্যা  
রাজপথে একমনে পেছনের স্মৃতিচিহ্ন চাটে ধর্ষিত কুকুর  
মাংস পোড়া গন্ধে ডানা মেলছে আমন্ত্রিত শকুন।

এক প্রান্তে ধর্মের খুপরিতে চলুক গোপন অভিসার  
অন্য প্রান্তে প্রকাশ্য নিলামে উলঙ্গ নাচুক ইতিহাসের হৃৎপিণ্ড ।

কড়া ঝালে গণতন্ত্রের সালাদ দিয়ে আমরা বসাব বুদ্ধিজীবী আসর  
বেয়াল্লিশ বছর ব্যাপী কথা না রাখার দোহাই তখন সবার কলমে  
মুচকি হেসে বলব- গণতন্ত্র নিপাত যাও।

অথচ আমাদের এক হাতে টাকিলার গ্লাস  
অন্য হাত চঞ্চল ওই বেয়াল্লিশ সাইজ কোন এক দোপাট্টার নিচে।
