# সোনেলার জন্মমাসে অনুরাগ//

Author: বন্যা লিপি
Published: 2019-09-17
Category: সোনেলা বার্তা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97/

বছর খানেক আগে মেজো চাচার ব্যাংকের কাজের জন্য জিসান সাহেবের সাথে ফোনে কথা হচ্ছিলো। জিসান সাহেবের ব্যাংক একাউন্ট ব্যাবহার করা বিষয়ে।  
তারও আগের কথা একটু বলে নেই।  
ফেসবুক দুনিয়ায় আমার পদার্পন তখন মাত্র একবছর। ফেসবুকে যুক্ত হবার পরে অনেক পুরোনো স্বজন খুঁজে পেয়েছি। একদিন হঠাৎ দেখি জিসান সাহেবও রিকোয়েস্ট পাঠালেন। আমার কি দ্বিতীয় চিন্তা করার অবকাশ থাকার কথা?  
মোটেইনা!! তো তারপর থেকে দেখি,আমার বিভিন্ন লেখায় সুন্দর সুন্দর কমেন্ট করেন। কিছুদিন যেতে না যেতেই দেখি তিনি আমাকে সোনেলা গ্রুপে এ্যাড দিলেন। অনেকের লেখা পড়ি ওখান থেকেই। ভালো লাগার পাশাপাশি একদিন অভিযোগ করলাম ইনবক্সে।  
“আপনাদের এখানে তো অনেকের লেখায় প্রচন্ড ভুল! নোটিশ করে সবাইকে বিষয়টা অবগত করেন। ” হেসে দিয়েছিলেন তখন।

ব্লগ সম্পর্কে কোনো ধারনাই ছিলোনা। টেলিভিশনে, খবরের কাগজে দেখি তখন ব্লগার হত্যার ঘটনা। ব্লগার কি? এর আলাদা বিশেষণটা কি? কিচ্ছুই মাথায় ঢোঁকেনা। অন্যান্যের মতো বিপরীত ভাবনা আমারো জন্মেছিলো। তো…. যাই হোক!  
ব্যাংকের কথাবার্তার এক ফাঁকে জিসান সাহেবকে জিজ্ঞেস করলাম– “সোনেলা গ্রুপে কি আমি আমার টুকটাক লেখা দেবো?” তখনই জিসান সাহেব বললেন “হ্যাঁ..অবশ্যই,এটা আবার জিজ্ঞেস করতে হবে? তোরা আমার আপনজন তোরা লিখবিনা তো কারা লিখবে?”

ওইদিন রাতেই উনি আমার আইডিতে থাকা একটা লেখায় আশ্চর্য মূলক মন্তব্য করলেন।….. তুই যে এত ভালো লেখো(আমি নিজেও জানিনা, আমি কতটা ভালো লিখি।) আমার তো ধারনাই ছিলোনা!! এরপর থেকে আমার ব্লগে লিখবি। কাউকে বলিনি সোনেলা ব্লগটা আমার। তোর একটা আইডি করতে হবে!।  
তারপর কেটে গ্যাছে বেশ কিছুদিন।

আইডিও করে দিলেন জিসান সাহেব।আইডির লিঙ্কও পাঠালেন ইনবক্সে। হাতের মোবাইলটা তখন একেবারেই উপযুক্ত না।

গ্রুপে টুকটাক লেখা শেয়ার করছি।  
একদিন ব্লগার সাবিনা ইয়াসমিন প্রথম মন্তব্য করলেন। আমার ভীষণ ভালো লাগলো সে মন্তব্য।বুঝলাম হয়তো একেবারে খারাপ হয়নি লেখা।  
একবার একটা ছোট গল্প শেয়ার করেছিলাম। কি হয়েছিলো? অনেক রাতে গল্পটা লিখেছিলাম বলে তৎক্ষনাত পোষ্ট না করে অনলি মি করে রেখেছিলাম।  
পরেরদিন যখন ওটা টাইমলাইন থেকে সোনেলা গ্রুপে শেয়ার করলাম! ওটা আর এ্যাভেইলএভেল হলোনা। সাবিনা আমাকে বিষয়টা বুঝিয়ে দিলেন কমেন্টেই।

আমি হচ্ছি ডিচিটাল বিষয়ে গন্ডমূর্খ! বুঝবো কি ঘন্টা? দুদিনের মাথায় সাবিনা রিকোয়েস্ট পাঠালো। এ্যাকসেপ্ট করলাম। সেও আমার পোস্টে কমেন্ট করে।  
একদিন ইনবক্সে কথা হলো প্রথম।  
প্রথম দিনেই বুঝে গেলাম সাবিনা ইয়াসমিন কি চমৎকার একজন মানুষ। কথার পৃষ্ঠে আমাকে যেমন করে বুঝিয়ে দিলেন কারিগরি কায়দা! তার তুলনা হয়না।  
আমাকে ক্রমাগত উস্কাচ্ছেন ব্লগে কেন এখনো লেখা দিচ্ছিনা?

আইডি নিয়ে ব্লগে কিছুতেই লগইন করতে পারছিলাম না। জিসান সাহেবকেও বললাম।  
জিসান সাহেব ধৈর্য ধরে স্ক্রিন শট দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন কিভাবে লগইন করবো। ব্যাস্…… করলাম লগইন।  
করলাম মন্তব্য দিয়ে যাত্রা শুরু। কার পোষ্ট ছিলো মনে করতে পারবোনা।  
এখানে এসেই বুঝলাম ব্লগ কি এবং কেমন? পরিচ্ছন্ন, পরিপাটি এক বিশাল উঠোন। এ উঠোনের সব সদস্য একে অপরের আত্মজন। প্রথম লেখা পোষ্ট করার পরই বুঝলাম সবাই কতটা আন্তরিক!!

একদিন সাবিনা বলেছিলো “আপনার লেখার মান ভালো। আপনি ব্লগে এলে দেখবেন আপনার লেখার মন্তব্য কেমন আসে। আপনি বুঝে যাবেন ”

সত্যি আমি বুঝেছিলাম। আমি জানতাম না সোনেলার ইতিহাস। সোনেলার জন্মমাস উপলক্ষে সবার পোষ্ট পড়ে পড়ে জানতে পারছি সোনেলা জন্মের আদ্যোপান্ত ইতিহাস।

এই এক বছর এক মাস সাতাশ দিন বয়সি বন্যা লিপি সোনেলায় বয়ে যাওয়া ঝড়ও দেখেছে। কুড়িয়েছে কিছু অভিজ্ঞতা। তখনও বন্যা লিপি অটল ছিলো একমাত্র নিজ অবস্থানে। শুনতে হয়েছে বেমালা কিছু নষ্ট শব্দ! সময়ের প্রতীক্ষায় কানে তুলো আর পিঠে কুলো বেঁধে সময় নিয়েছি শুধু।  
ইনবক্সে নক করেছি অনেকের। সাড়া পাইনি তেমন কোনো।…… সময়ের প্রতীক্ষায় থেকেছি!  
কিছুদিন যেতেই লেখা নিয়ে এসেছি সাবিনা আর আমি ইনবক্সে কথা বলে।  
লেখা ছেড়ে দেবার পরই। ইনবক্সে এক ভাই জানতে চাইলেন….. “আপু আপনি কি ব্লগিং করছেন?” জবাব দিয়েছিলাম। ” হ্যাঁ….করছি, এবং করবো।এটা আমার পরিবার ” সেই ভাই আসলে বুঝতে চেয়েছিলেন আমার মনোভাব।  
ভাই বুঝেও গিয়েছিলেন।

এখানে পেয়েছি সব্বাইকে।তাঁদেরকে যারা আদতেই সোনেলার সোনালী সৈণিক!  
ঝড় থেমেই যায় একসময় না এক সময়!  
রেখে যায় শিক্ষা। তবু জীবন থেমে থাকেনা। থাকেনি, থাকবেনা সোনেলার পথচলা। সোনেলা এমন একটা ব্লগ যেখানে সবাই সবার লেখা যথেষ্ঠ সন্মান এবং মানসম্মত মর্যাদা দেন প্রত্যেক লেখক।  
এখানে আপন ঘর সবার।

বলতে ভুলে গেছি… আমাকেও প্রলুব্ধ করা হয়েছিলো মলমপার্টির সাথে যোগ দেবার জন্য। স্বসন্মানে পরিত্যাগ করেছি সব মলমপার্টি ব্যাবসায়ীদের। সোনেলা আমার যেমন ইচ্ছে তেমন লেখার খাতা।  
সোনেলা আমার গর্বের জায়গা।

হয়তো লেখালিখির জগতে কেমন করে আসলাম। এখানে লিখতে পারতাম।  
কিন্তু আমার একটা সিরিজ এখনো অসমাপ্ত আছে। ওখানেই লিখবো আমার বাকি কথা।  
সোনেলার জন্মমাসে রইলো সোনেলার জন্য অনিঃশ্বেষ শুভ কামনা। সকল লেখকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা,শুভেচ্ছা। সব্বাই খুব ভালো থাকবেন🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
