# সোনেলার কিছু পরিবর্তন:মতামত আশা করছি

Author: ব্লগ সঞ্চালক
Published: 2014-09-07
Category: সোনেলা বার্তা
Tags: সোনেলা কম্যুনিটি ব্লগ, সোনেলা ব্লগ, সোনেলা ব্লগের নীতিমালা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a4/

সোনেলা ব্লগ যে কোন পরিবর্তনের সময়ে পাঠকদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছে। কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া নয়, পাঠকের মতামতের ভিত্তিতে পরিবর্তন সংযোজনের সিদ্ধান্ত ইতিপূর্বে নেয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। নতুন পরিবর্তন সম্পর্কে আপনার মতামত দিন।

**অতিথি ব্লগার**  
এটি পরিবর্তন করে সোনেলায় আছেন যাঁরা করা হয়েছে। ব্লগারদের লম্বা নামের তালিকা তালিকা দেখুন এ রাখা হয়েছে। 

**সাম্প্রতিক মন্তব্য সমূহ**  
এই সংখ্যা পর্বে ১৫ টি ছিল। বর্তমানে তা ২০ টি করা হয়েছে।পূর্বে সাম্প্রতিক মন্তব্য সমূহ ডান পার্শ্বে  প্রদর্শিত ছিল। এখন থেকে তা বাম পার্শ্বে প্রদর্শিত হবে।

**নিবন্ধন**  
নিবন্ধন এবং লগইন পুর্বে বাম পার্শে ছিল, এখন থেকে নিবন্ধন সোনেলা ব্যানারের নীচে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। সোনেলার সিকিউরিটির প্রশ্ন বিবেচনায় এটি অত্যন্ত জরুরী।

**সপ্তাহের সর্বাধিক পঠিত**  
প্রথম পাতার ডান পার্শ্বে সপ্তাহের সর্বাধিক পঠিত দশ পোষ্ট এর নুতন ফিচার যোগ করা হয়েছে। এতে পূর্বের পোষ্ট ও চলে আসতে পারে। বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে পাঠক পুরাতন পোষ্ট পড়ে থাকেন। গত সাত দিনে সোনেলার কোন কোন পোষ্ট বেশী পঠিত হয়েছে, ক্রম অনুযায়ী ১০ টি পোষ্ট দেখানো থাকবে এই ফিচারে।

**সপ্তাহের সেরা দশ মন্তব্যকারী**  
এখানে থাকবে গত সাত দিনে কোন দশ ব্লগার সবচেয়ে বেশী মন্তব্য করেছেন তার তালিকা। মন্তব্যকারী ব্লগারদের মাঝে শীর্ষ দশের তালিকা ক্রমানুসারে এখানে থাকবে।
