# সোনেলায় আমি

Author: আহমেদ ফাহাদ রাকা
Published: 2019-10-04
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

পেঁয়াজ কাহিনীর মাধ্যমে পদার্পন করলাম আমি  
Follow me লিখে ভাবলাম একটা দিন থামি।

সাবিনা আপু বললো ‘ আপনি ব্লগে আজ নাই কেন ভাই ‘  
তারে বললাম একটু ব্যস্ত ছিলাম আপু তাই।

হয়তো পাগল আমি করি একটু পাগলামি  
সোনেলার এই গোছানো বাগানটা আমার কাছে অনেক দামি❤️❤️

ব্যস্ত নগরী, ব্যস্ত সবাই, যদি না হয় প্রতিদিন আমার আসা  
তবুও সোনেলার সবার প্রতি থাকবে আমার সমান ভালোবাসা ❤️

আমি কবি নই তবু চেস্টা করি লিখতে একটু ছন্দ  
হোক সেটা ভালো কিংবা মন্দ।

সবাইকে বলছি হিংসা ভুলে, মন খুলে  
চলে আসুন এই সোনেলার পতাকা তলে।
