# সোনা-মোড়ানো শীত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-07T05:45:10+00:00
- Updated: 2020-11-07T05:47:52+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4/

---

 

মন শীতের এই হাল্কা কুয়াশায় ভাজা ইলিশের সুঘ্রাণ মুগ্ধতায়  
নাগা মরিচের ঝাঁজ ঝালে শীত আবার এসেছে  
এসেছিল যেমন সেবারের নবান্নে;

সেদিন ও রাখালি করেছি দিনমান, সদ্য গজানো আগাছা নিড়িয়ে  
দিনমান আত্মীয়তার বাঁধনে, কৃষক হাসে আজ সংসার-প্রণয়ে নূতন করে;  
বসন্ত-পুরের জিকির-প্রাণে;  
পড়শি-কুটুম দূরে ঠেলে/ছুড়েছিল যারা তাদের ডাক এসেছে ফিরে  
সকাল-সন্ধ্যা জুড়ে, মহিমা-ধ্বনিতে,  
এক কালের মধু পূর্ণিমা রাত ছিনিয়ে নিয়েছিল তর্জন গর্জনে  
শীত ভোর উচ্ছ্বসিত এখন মাদলে মাদলে।

এসো এসো শীত সোনায় পা-মুড়িয়ে,  
প্রতীক্ষা-আলোর প্রহর শেষে জুৎসই বিশ্বাসে;  
কে আর কবে (কাকে) হারাতে পেরেছে  
ঝাঁপ-জলের সুনামি থেকে!!

ছবি নেটের।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4/#comments
