# সোনা-ধানের মাঠে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-10-27T16:00:56+00:00
- Updated: 2019-10-27T16:05:40+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87/

---

 

এই যে চকিতের অজস্র বৃষ্টিতে  
ডুবে গেল, হোঁচট খেল, কত শত জলের-বাড়ি,  
অবোধ মনের অজ্ঞাতসারে;

দুলতে থাকা ম্লান কাশফুলের দীর্ঘশ্বাসে  
শব্দহীন স্তব্ধতা নেমে আসে, নিঃসঙ্গতার অন্ধকারে,  
নিঃশব্দতার সরব মুহূর্তের অবিরাম পদক্ষেপে;

স্বপ্ন-আঁকা স্তিমিত অলস চোখ চেয়ে থাকে  
নির্ঘুম প্রতীক্ষায়, উর্বর রক্তিম ঠোঁটের নির্ভীক আভাসে;  
ক্লান্ত-অতৃপ্ত-রাত্রি বিষণ্ণ মুখে শিশির ভেজা সকাল খোঁজে  
প্রাণপণে, কাঁচা-সোনা রোদে , সোনা-ধানের নির্জন মাঠে।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87/#comments
