# সোনালী হেমন্ত

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-11-23T10:09:56+00:00
- Updated: 2020-11-23T10:10:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

চাঁদের আকাশ নাকি আকাশের চাঁদ ঐ প্রশ্ন এখন অবান্তর, এখন শুধু আকাশ দেখি।  
মেঘের সাথে আড়ি করার পর দেখিনি ভুলে  
ক’ফোটা বৃষ্টি-জলে উর্বর হয় বদ্ধভূমি,

নিঃশ্বাসে মেপে দেখিনা কতোটা নিবিষ্ট বিন্দু পাওয়া হলে আরক্ত জমিনে ভাসে স্নিগ্ধ মাটির সুবাস,

ঠিক কতখানি বইবার পরে প্লাবিত হবে ঝড়-উল্লাস!  
জ্বলে-জ্বালায় অঙ্গারে সোনা হয় রুপোলী নদী;  
প্রশ্ন গুলো প্রশ্নের আড়ালে থাকে, লা-জবাব সন্ধি শর্তে,  
সব প্রশ্নের জবাব খোঁজা অবান্তর..

প্রতীক্ষা সেদিনের যেদিন ফুরিয়ে যাবে তোমার উপেক্ষারা, আমার ফুরাবে অন্তহীন আক্ষেপ,  
অযুহাত গুলো অনুতপ্ত হবে অন্তঃদগ্ধে পুড়ে,  
অপেক্ষারা ঠাঁই নিবে অতীতের চিলেকোঠায়..।

 

* অ-কবিতা  
* ছবি – আমার।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
