# সোনালী মৃত্যুর দ্বার

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2020-01-19T18:21:14+00:00
- Updated: 2020-01-20T01:10:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/

---

*অভিসারে তব নৈমিত্তিক মরণের সুর-*  
*বিনিদ্র রাতের গহীনে ধান শালিকের মতোই আমার আনাগোনা,*  
*কখনো বা কিঞ্চিত লোলুপতা- তারপর একরাশ বৈরাগ্য-*  
*তোমার উষ্ণ আলিঙ্গন; প্রসস্থ বাহুপাশেই যেন আমার বিলাসী মরণ।।*

*কেউ কেউ মহামরণের মহারণে ক্ষান্তি দেয়-*  
*আবার কেউ কেউ সেই ক্লান্তিতে খোঁজে উষ্ণ আলিঙ্গন,*  
*নিজেকে প্রস্তুত করে আরো একটি যুদ্ধের অনুক্রমনিকায়-*  
*আমি নিষিদ্ধ সুরায় আসক্ত হই- ডুবি স্রোতস্বিনী তব সমুদ্র তলে।।*

*কাদম্বিনী শারদের ঘাট পেরিয়ে হৈমন্তী রাতের নির্জনে-*  
*যে হিলাল পিছু নিয়েছিলো মোর-বেদুইন কাব্যের ধূসর উদ্যানে-*  
*সেও কিগো তোমাতেই নিশানা করেছে বুঝি তাক,*  
*আমি তার মুহুর্মুহু পদধ্বনি শুনতে পাই- ত্রৈমাত্রিক অবগাহনে।।*

*পৌষের স্নিগ্ধ বিকেলে নীলাম্ভর ভেদ করে শুভ্র বলাকার পাল*  
*দিগন্তের কার্ণিশ ঘেঁষে অসুরের কালো থাবা আজ তুলেছে দেয়াল,*  
*আমাকে যেতেই হবে ঐ দিগন্ত রেখা ভেদ করে আরো বহুদূর-*  
*যেখানে অপেক্ষায় প্রহর গুনছে আমার সোনালী মৃত্যু দ্বার।।*

*চৈতালি খরা বুকে সান্ত্বনা কেবল পুষ্পিত বাসন্তী বিকেল*  
*আমার পথের পরে দৈবাৎ পড়ে থাকা অনাদৃত ঝরা পাপড়ির দল-*  
*সহসা প্রেরণা দেয়; ক্ষনিকালয় ছেড়ে আমি পথে নেমে আসি*  
*চির মুসাফির আমি এখনো যে- বেদুইন রাতের নিস্তব্ধতা ভালোবাসি।।*

উত্তরা ঢাকা।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/#comments
