# সোনালী কাঁকড়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-06-06T03:36:15+00:00
- Updated: 2021-06-06T03:36:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%9c%e0%a6%be/

---

 

সময় হেঁটে যায় রেখা-এঁকে, ফিরেও আসে,  
পিছু তাকালেই প্রকট হয় তিতে-রেখা,  
বিরহ-বিস্ময় বিদ্রূপ-বিদ্রোহের  
ঘাই খেয়েও হেসে ওঠে বেঁচে থাকা;

মুখোশের আড়ালে সেলাইয়ের  
রঙিন সুতোর কারুকাজে  
শিকারি সময়ের হাত-সাফাই থাকে,  
নাশপাতির মত বেঢপ এক-চোখা পেত্নী  
ঐ-তো ঠায় দাঁড়িয়ে;

তবুও সহসাই  
অপরাজিত মন, বর্ষা-জলে  
নিঝুম দ্বীপের সোনালী কাঁকড়া দেখতে দেখতে  
খুঁজে নেয় রূপকথার কোন এক দারুচিনি দ্বীপ;

ছবি নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a7%9c%e0%a6%be/#comments
