# সোনালী এবং একটি উন্মাদ রাত

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2020-01-24T08:40:38+00:00
- Updated: 2020-01-24T11:32:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be/

---

*গতরাতে তোমার শরীরের গন্ধে যখন পুড়ছিলো মন*  
*আকুন্ঠ তৃষ্ণা মেটাবো বলে হৃদয় ভেঙ্গে চৌচির,*  
*উন্মাদ তরঙ্গ তব অলিখিত চুক্তি ভেঙ্গে ফিরে আসে*  
*তলপেটের গোড়ালীতে আঘাত হানে, আমি নির্বাক চেয়ে রই।*

*কিছু স্বপ্ন মহাজাগতিক বৃত্তের কেন্দ্র বিদীর্ণ করে*  
*শুক্র-বীজ বোনে পৈশাচিক উন্মাদনায়*  
*তোমার সুঢৌল বিস্তীর্ণ বুকের জমিনে ঐকান্তিক আক্ষেপে-*  
*যেন বুনে যেতে চায় প্রজন্মের দ্বিতীয় সূতিকাগার।*

*নিঃশ্বাসের ঝড়ো হাওয়ায় পাল ছিঁড়ে ভুল গন্তব্যে ধেয়ে যায়*  
*উদ্দাম যৌবন তরনী আমার, বেসুরো কন্ঠে গেয়ে উঠি-*  
*খোল দ্বার- খোল দ্বার; ওহে চির যৌবনাবতী “সোনালী”-*  
*দেখো দুয়ারে তোমার সপ্তাচার্য্য লয়ে উপনীত প্রেম।*

*তারপর বিক্ষুব্ধ উইপোকার মতোই নিঃশব্দে বিচরণ*  
*তোমার শরীরের ভাঁজে- খাঁজে- নাভীমূলে জমে থাকা অমিয় পিয়ে,*  
*হিমালয়ের অন্নপূর্ণা আর কাঞ্চনজঙ্ঘা ডিঙিয়ে নেমে যাই –*  
*নায়াগ্রার অপরূপ সৌন্দর্যের অপূর্ব অববাহিকায় ।*

*সহস্র শতাব্দী ধরে তৃষ্ণার্ত অন্তরে যতটুকু ছিলো অভিলাষ*  
*দিয়েছিলে তুমি সবিই ছিলো যতো সঞ্চয়ে ক্ষণতরে করোনি হতাশ,*  
*স্বার্থক হয়েছে মোর অকুণ্ঠ ভালোবাসা তবুও মানে না এই প্রাণ-*  
*আমৃত্যু যেন থাকে সোনালীর বাহুপাশে উন্মাদ এক ত্রিস্তান।*

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be/#comments
