# সোনালি প্রান্তর

Author: আলমগীর সরকার লিটন
Published: 2021-06-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/

রসুন মরিচ মাখানো ভাতে  
বুঝালে গোলাপ ফুটত-  
কিন্তু অনুরাগি ভাবনায়–  
বুঝলে কই?

কাউনের ভাত মাখা  
এখন আর খাওয়া হয় না;  
মল মলা গন্ধ স্বাদ বাতাসে পাই না  
ফসলি আবাদ বুঝি মরে গেছে;  
মাটির অঙ্গে বালুচর পরেছে।

বড় সাধ জাগে  
তবুও ফসলের মাঠে  
দূরন্তপনা ছুঁটিতে-  
কাউনের শীষ দোলা  
আনন্দ ঘন ক্ষণ বুনাতে!  
অথচ আজ সোনালি প্রান্তরে  
কি জানি ছুটছে  
আফসোসগুলো গুমরে খেয়ে মরছে-  
প্রজাপতির ডানায়

ছুটে চলা রৌদ্দ দুপুর  
পৃর্ণিমা ঝাঁঝাল রাত-  
আর কোন দিন হবে না  
ফিরা সোনালি পান্তর  
শঙ্খচিলে হবে রাতদুপুর ভোর।

০৭ আষাঢ় ১৪২৮, ২১ জুন ২১  
——————————–
