# সোনালি আদর

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-07-13T06:33:26+00:00
- Updated: 2020-07-13T06:33:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0/

---

===========================  
*রাতের নীরবতা সোনালি দিনের আদর চায়*  
*অথচ বুঝতে চায় না রাতের বুকে আঁধার সেজেছে;*  
*চাঁদ নেই- সূর্য নেই- নেই কোন তারার দল!*  
*তবুও দৃষ্টির পাত যেনো সুখের মহর বুকের সমুদ্রে*  
*ভেসে যায়- ঘুমে ভেজা প্রতি রাতের বালিশ;*

*সুর্যময় ভোর আসে জানালার পাশে কিন্তু*  
*আদর আসে না হাত ছুঁয়ে কিংবা দৃষ্টির পানে;*  
*তবুও কবিতাতে হাটি, অভিমানে প্রণয় যেনো*  
*আঁধার যাত্রী- অপেক্ষামান রাতের ঘ্রাণ নেয়া ঘুম!*

*বোঝা- না বোঝার দিন শেষ কতটুকু বা ইতি*  
*জীবনের মানে শুধু প্রশ্নহাক কোথাও ধু ধু খেয়াঘাট-*  
*কোথাও বা ধোঁয়াশার সাদা মেঘের বাগ বসানো খাট;*  
*অতঃপর নীরবতা ছুঁয়ে যাক কিছু সোনালি আদর।*

*২৯ আষাঢ় ১৪২৬, ১৩ জুলাই ২০*  
————————————

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0/#comments
