# সোনামুখ–১+২

Author: শুন্য শুন্যালয়
Published: 2016-11-23
Category: একান্ত অনুভূতি, ছবিব্লগ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a7%a7%e0%a7%a8/

চাশমিশ টা জ্বালিয়ে খেলো। সেই দুই হাজার মাইল দূরে থেকেও পিছু ছাড়ার নামটি নেই। ক্যাম্নে করে বলি এই সারাক্ষন হাসি হাসি মুখ দেখলেই জ্বলি। কার কথা বলছি আবার বুঝতে পারছেননা? অইযে পোড়ামুখি নীলাঞ্জনা নীলা।  
সেদিন ঝট করে মুখের সামনে স্ক্রিন জুড়ে দেখি সেই হাসি। কপাল আমাদের নির্ঘাত ভালো ছিলো সেদিন, মুখপুড়ির কোন কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, শুধু সে শুনতে পাচ্ছিলো আমাদের কোকিলা কন্ঠস্বর। ও হ্যাঁ তার একটা কথা ঠিক ঠিক শুনেছিলাম “এই মেয়ে তুমি এতো সুন্দর কেন” আরে! আমি কুশ্রি হলে বুঝি তোমার খুব সুবিধে হতো! কী সুবিধা বলতো দেখি! আমি তোমার ভাতের কোন থালে ছাই দিলুম!

২৬ অক্টোবর দিনটি আমার ছিলো, হুম আমারই। সবাইকে দেখবার ইচ্ছে এক মূহুর্তের মধ্যে সেদিন সত্যি হয়ে ধরা দিলো। আমার পিচ্চি বুবু ঠিকই বলে, ভীষন করে চাইলে তা পূরণ হয়। নীলাপু সেই কানাডা থেকে স্কাইপে আমাদের সাথে, উহ ভাবাই যায়না। তবে খাবার আগে তাকে ভাগিয়ে দিয়েছি। সে যেমন রেসিপি দেখিয়ে দেখিয়ে একা একা খায়, আমরাও তার শোধ নিয়েছি কড়ায় গন্ডায়। মিস করা আমাদের বদভ্যাস তাই মিস করেছি তোমাকে সেদিন খুব। মন খারাপ করোনা হিংসুটে মেয়ে, বটতলার আড্ডাতো এখনো রয়েছেই।

![নীলাঞ্জনা নীলা আপু ](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/12651008_10207796850575608_4624041738995144482_n-.jpg)

নীলাঞ্জনা নীলা আপু

\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*

আড্ডার কথা শুনে সবার আগে যাকে দেখবো বলে ভেবেছিলাম, সে অনিকেত নন্দিনী আপু। সত্যিই দেখেছি তো!!

![বৃষ্টিখেকো আপু ](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/IMG_20161026_170457-1-1.jpg)

বৃষ্টিখেকো আপু

যেদিন প্রথম কথা বললাম, ঠান্ডা ধীর স্থির মিষ্টি করে কথা বলা আপুর কন্ঠ অস্পষ্ট হয়ে যাচ্ছিলো বারবার। পরে বললো আপুর অনেক জ্বর। মনটাই খারাপ হয়ে গেলো শুনে। একে তো অফিসের একটি দিনে, তারপর দূরে ভেন্যু ঠিক হওয়ায় মনে হচ্ছিল হয়তো বৃষ্টিখেকো আপুর সাথে এবার দেখা হলো না। কিন্তু জিসান ভাইয়ের মুখে যখন শুনলাম নন্দিনী আপু বলেছে, অ্যাম্বুলেন্স এ করে যেতে হলেও আমি আড্ডায় যাবো, তখন মন খারাপ তুড়িতেই উধাও।আমি কিন্তু সেদিন বলতে ভুলে গিয়েছি, আমি জানতাম আপনি নীল শাড়ি পরে আসবেন। 🙂  
দরজা দিয়ে ঢুকবার সময় একবারের জন্যেও মনে হয়নি আপুকে আজ প্রথমবার দেখছি। আপুর কন্ঠস্বর, কথা বলা তার লেখার মতোই। এতো সুন্দর করে শাড়ি পরা দেখে কিছুটা ঈর্ষিত। তবে আপুর বাসায় আমি দাওয়াত নিয়েছি, পরেরবার শিখে আসবো নিশ্চিত।

**আপুর সাথে কিছু সময়ের স্মৃতিঃ————-**  
**ছবি ক্রেডিটঃ সোনেলার সোনারা**

![ফুল দিয়ে বরণ চলছে (সাইড ভিউ :D) ](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/image-0-02-03-09896184d18ca4e2d4c58a5503da7212812a393dd355cfbbfcaf983a14363b8b-V-.jpg)

ফুল দিয়ে বরণ চলছে (সাইড ভিউ :D)

![ফুল দিয়ে বরণ চলছে (ফ্রন্ট ভিউ :D) ](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/IMG_20161026_171309-.jpg)

ফুল দিয়ে বরণ চলছে (ফ্রন্ট ভিউ :D)

![img\_20161026\_172944](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/IMG_20161026_172944-.jpg)

এবারে একটি ফুল নয়, আস্ত একটি তোড়া দিয়ে বরন করে নিচ্ছে পিচ্চি আনিছ ভাইয়া (পিচ্চিদের পিচ্চি বললে অবশ্য মাইন্ড করে )

![আপু এতগুলো চিকেন একা একা খাবেন এই ভেবে মনে মনে খুশি :P ](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/IMG_20161026_174639-.jpg)

আপু এতগুলো চিকেন একা একা খাবেন এই ভেবে মনে মনে খুশি 😛

![কতো কী যে বলে !! ](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/IMG_20161026_174444-.jpg)

কতো কী যে বলে !!

![চান্স পেয়েই ফটোসেশন ](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/IMG_20161026_175124-2-.jpg)

চান্স পেয়েই ফটোসেশন

![সিরিয়াস বৈঠক চলছে ](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/IMG_20161026_195340-.jpg)

সিরিয়াস বৈঠক চলছে

![ছবিপর্ব ](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/IMG_8790-.jpg)

ছবিপর্ব

\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*

আড্ডার জন্য এটুকু মাত্র সময় আমার মোটেও ভালো লাগেনি। তবে ভূমিকা ছোট হলেই বা! এরপর জমিয়ে আড্ডা দেব ঘন্টার পর ঘন্টা।  
কৃতজ্ঞ আমি প্রিয় মানুষগুলোর প্রতি। আর যারা কষ্ট করে মূহুর্তেই সব আয়োজন করে ফেললেন সেই দুই পিলারের প্রতি। না দেখেও চিরচেনা সব মানুষগুলো, এই-ই আমাদের সোনেলা। মিস ইউ মাই সোনেলা ফ্যামিলি। দেশে আবার কবে যাবো??
