# সোনাঝুরি বনে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-08T09:11:53+00:00
- Updated: 2020-05-08T09:11:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9d%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87/

---

 

সূর্যোদয় দেখবো বলে বসে আছি  
অফুরন্ত সময়ের কোলে, নিরুত্তাপ নিরুত্তরে,  
অপেক্ষা-প্রহর শেষে;

দেখাবে বলে কথা দিয়েছিল  
ভাঁজ খুলে খুলে, নীলাকাশ সাক্ষী রেখে,  
ফিরবে, ফিরে আসবে [সোনাঝুরি-বনে](https://www.youtube.com/watch?v=CQFYp29rV70&feature=youtu.be&fbclid=IwAR1WB_yE-ZiPM2L-ClbFBIAPdVcjSdrZmsl-yDvmOnUp3pjOTOaHJvVl-7M)  
পাখিদের কলকাকলিতে;  
বদলানোর কথা বলে এতটা বদলে যাবে!  
তিন তিনটে সত্যি ভেঙ্গে ফিরিয়ে দেবে!ভাবিনি,  
ঐ দেখো অপেক্ষার নদী-তীর এখন ও দাঁড়িয়ে  
সূর্যি ওঠা দেখবে বলে।

অকস্মাৎ ছুটে এলো কালো কালো মেঘ-দল  
আকাশ ছেয়ে-ছেয়ে,  
বৈশাখী মেঘে-ঝড়ের ওলট পালট বৃষ্টি,  
অন্তর্দেশের একান্ত চাওয়াটুকু মুহূর্তেই বিলীন;

জ্বলন্ত-খুন বয়ে চলে নিরবচ্ছিন্ন জ্বলাময়ী ধমনীতে  
ক্লান্তির সুখের-অসুখে,  
দপ করে নিভে যাবে!মূর্ছা যাবে খেলাচ্ছলে!  
বেঘোরে তাপিত রমণ-গাথার উদ্যানে!  
নিঃশব্দের মেঘ মেদুরতায়!

তা কিন্তু মোটেই নয়।

ছবি নেটের।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9d%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87/#comments
