# সোনাছায়া অবগাহন

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-07-03T09:56:46+00:00
- Updated: 2020-07-03T09:56:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%97%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/

---

 

টলটলে ভাসমান জলে  
সময়ের দীর্ঘ ছায়া খণ্ড-খণ্ড হয়ে ভাসে,  
হাস্যোজ্জ্বল ছবির মতো, ক্লান্ত কোলাহল এড়িয়ে;  
সুমধুর আলাপনে, নিবিড় অবগাহনে;

প্রীতি চোখে শুধুই এঁকে রাখা স্বপ্নগুলো  
মৃদু হাসি ছড়িয়ে ঠোঁটে ঠোঁট রাখে;  
এখন-ও এই নিথর হৃদয়ে, উদ্দাম উচ্ছল কোলাহলে,  
সুখ-দুঃখের বর্ণিল রংধনু-ধরণীতে ছায়া ফেলে;

হে সঞ্চিত আলো-ছায়া  
ফিরে ফিরে এসো হৃদয়ের সোনা-ছায়ায়,  
দ্বিপ্রহরের তীব্রতায়।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%97%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/#comments
