# সোনাই- সোনেলার লাভস্টোরি

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2021-10-01
Category: ছবিব্লগ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf/

নাম সোনাই। ওর জন্ম কোথায় এখন আর ওর মনে নেই। বেঁচে থাকার তাগিদে এখানে এসে কাজ জুটিয়ে নিয়েছে। কোনরকমে পেটে-পাথরে বেঁচে থাকা!  
তার নিরানন্দ সময় পার হচ্ছিলো অন্যদের আনন্দে রেখে।![](https://sonelablog.com/wp-content/uploads/2021/10/IMG_20210930_184317_copy_290x387-1.jpg)

সোনেলা একদিন এখানে এলো। জন্ম থেকেই সে মুগ্ধতায় জড়ানো সুন্দরী। মৎস্য পাচারকারীরা তাকে নিয়ে এসেছে এখানে। ওর-ও একই কাজ, মানুষকে আনন্দ দেয়া। কিন্তু এখানে এসেও তার শান্তি নেই, কিছু বখাটে ওর পিছু ছাড়ছে না। বখাটেদের ভীড়ে সোনেলা  একবার এদিক তো আরেকবার ওদিক, এভাবেই সাতার কেটে বেড়াচ্ছিল।![](https://sonelablog.com/wp-content/uploads/2021/10/IMG_20210930_184236_copy_393x294_1.jpg)

একসময় এভাবেই ঘুরতে ঘুরতে সোনাইয়ের সাথে সোনেলার দেখা হলো, এখানে-ই!  
সোনেলা তার জ্বালাময় জীবনের কথা সোনাইয়ের সাথে শেয়ার করলো। [সোনাই মন দিয়ে সব শুনলো](https://youtu.be/5fGCM5Vx6U8) ….![](https://sonelablog.com/wp-content/uploads/2021/10/IMG_20211001_105840_copy_391x266.jpg)

তারপর একাকী সোনাইয়ের সাথে একত্রিত হলো সোনেলা। তারা সঙ্গী হয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো অ্যাকুরিয়াম-দেশে।![](https://sonelablog.com/wp-content/uploads/2021/10/IMG_20210930_184337_copy_360x270.jpg)

ছবি – আমার 🙂

.  
.  
.

গল্পে আপাতত বিরতি 😊 ![](https://sonelablog.com/wp-content/uploads/2021/10/IMG_20211001_102630.jpg)
