# সে দিন দু’জনে

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-02-10T17:06:33+00:00
- Updated: 2014-02-10T17:06:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/1378870_591600530898912_1591263633_n-300x196.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/1378870_591600530898912_1591263633_n.jpg)সে দিন দু’জনে

কোন এক স্কুল ছুটির বেলায় পালিয়ে,

এক মধুর ভাললাগার আর্কষনে ছুটে যাওয়া

তোমার হাতে হাত **চোখে চোখ রাখা।**

সে দিন দু’জনে

এসেছিলে কাছে ,পৃথিবীকে করে পর,

ছেড়েছ জগৎ সংসার মধুর আর্কষনে

বলেছিলে **শুধু ভালবাস আমায়।**

সে দিন দু’জনে

বলদা গার্ডেনে পদ্ম পাতার ধারে,

বসেছিলাম নির্মল বাতাসে কথা বলিছি কানে কানে

**ভালবাসি তোমায়।**

সে দিন দু’জনে

কি অপার আগ্রহে অপেক্ষার প্রহর গুণা,

তুমি আসবে বলে ভালবাসবে বলে

 হলনা দেখা, হলোনা কথা **এমনি করে যায় যে দিন।**

সে দিন দু’জনে

মায়াবী মুখটি আর একটি বার দেখব বলে,

কি নেশায় মাতাল মন,বুঝেনা কিছু আসবে সে কতক্ষন,

বলবে**,”সরি” হলো যে দেরী।**

সে দিন দু’জনে

লিখা হলো না আর তোমাকে চাওয়ার কবিতা

শব্দেরা করে হরতাল,মন করে আনচান ,

যেন বিরহের চাদরেঁ ঢাকা **তোমায় হারাবার ভাষা।**

সে দিন দু’জনে

বলেছিলে তুমি বাধবেঁ ছো্ট্র সান বাধানো ঘর,

এ পৃথিবী ছেড়ে অন্য কোন নতুন পৃথিবী গড়বে আমায় নিয়ে

এখন এ সকলই নিষ্প্রান নিরর্থ**যেন তুমি হীনা আমি।**

সে দিন দু’জনে

হঠাৎ দেখা মৌচাকের মোড়ে ,

তুমি আর অন্য কেউ হয়তো বা সে

**ফাটা কেষ্টোর হাসিতে হেলে দূলে করছ জেব্রাক্রসিং পার।**

সে দিন দু’জনে

কি অপরাধে অপরাধী করলে আমায়,

কেনই বা যাবার বেলায় বললেনা শেষ কথাটি

বুঝে গেছি আমি পৃথিবীতে **প্রেম বলে কিছু আর নেই।**

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87/#comments
