# সে এখন নির্জনতায়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-11-28T03:46:48+00:00
- Updated: 2018-11-28T03:48:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f/

---

ছিমছাম শুয়ে-বসে নখ খুঁটতে খুঁটতে  
পুরোটাই ছিঁড়ে-খুঁড়ে ফেলেছি,  
খুঁড়ে ফেলা রক্তহৃদয় উল্টে-পাল্টে খুঁজেছি;  
কৈ!! সোনার পাথর-বাটির তো দেখা পাইনি,  
হৃদের প্রতিটি পরতে পরতে এই মাত্র ফেলে যাওয়া  
মায়া-ছায়ার-ছাপ দেখতে পাচ্ছি,  
কটু-গন্ধ নয়, মিহি-মসৃণ-সুগন্ধ টের পাচ্ছি।

নিরবধি হৃদয় খুঁজে-খুঁড়ে প্রতি জাগরণে স্বপ্ন-ঘ্রাণে  
শুধু সে নেই এ হৃদে, ছিল সে এখানেই অনেকটা জুড়ে;

বিস্মৃত হৃদয় ভুলে গেছে হৃদ-কান্না  
অবাক করা নির্জন নির্জনতায়।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f/#comments
