# সেল ফোন

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-06T01:58:53+00:00
- Updated: 2020-01-06T01:58:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8/

---

সেল ফোন  
========  
মধ্যরাতে তারার মেলা বসেছে আকাশে  
স্নিগ্ধ ফুল হয়ে ঝরে পড়ছে তোমার কপাল ,  
ঠোঁট ,গাল ও চিবুক বেয়ে।  
তুমি আমি জোছনায় ভিজতে ভিজতে  
ভাবছি ,  
এখন একান্ত হতে পারলে  
মন্দ হতো না।  
সেই মুহুর্তে বেজে উঠলো তোমার সেল ফোন ।  
তুমি ব্যস্ত হয়ে উঠলে অন্যত্র,  
সহসা আহত হলো আমার হৃদয়।  
বিরক্তি কর।  
এই সেল ফোনগুলো এতো বেরসিক কেন?

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8/#comments
