# সেই মেয়েটি ও কবি কাব্য

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-08-27T00:44:40+00:00
- Updated: 2021-08-27T00:44:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

# সেই মেয়েটি

– [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://www.bangla-kobita.com/jahangiralam123/)

 

আজি আমি জানি – প্রাণ সাথী মানি  
সদা হাতে রেখে হাত,  
প্রাণ পাখি তুমি -সদা আমি চুমি  
কেটে যাবে শত রাত।

এক সাথে থাকি – চোখে চোখ রাখি  
সদা ভাবি তোমা কথা,  
কোন বনে ঘোরো – কোন ফুল ধরো  
মনে আছে বহু ব্যথা।

ভাবি মনে মনে -পাশে চাই ক্ষণে  
বুকে চেপে ধরে বসি  
তুমি মোর জান -তুমি মোর প্রাণ  
তুমি রবি তুমি শশী।

নিত্য সুখে দুখে -থাকি ধরার বুকে  
শুধু প্রিয়া তোমা আশা  
কবে আসবে তুমি -মাতা জনম ভুমি  
মনের কোণে কত ভাষা।

পাশাপাশি বসে – মন খুশি হেসে  
বাসো মোরে খুব ভালো,  
নদী ধারে কাছে – মনে সুখ আছে  
প্রাণ হবে সদা আলো।

রচনাকালঃ  
১০/০৭/২০২১

কৃত্তিকাছন্দ  ৩+৩

৪ শব্দ   
——————————————–  
কবি কাব্য  
জাহাঙ্গীর আলম অপূর্ব

আছে কবি যত – গান লেখে শত  
নদী গিরি রূপে শোভা,  
নর নারী দেখে -নানা রঙ মেখে  
নভে জ্বলে খুব নোভা।

নদী বয়ে চলে -জল কল কলে  
পাখি গায় কত গান,  
ফুল ফুটে আছে – নানা গাছে গাছে  
দেখে ভরে গেছে প্রাণ।

দেখে ভালো ছবি – গান লেখে কবি  
লাগে খুব মোর ভালো,  
ধরা নব সাজে  – রাতে শুধু বাজে  
ঢোল ঢাকে শব্দ আলো।

নানা খেলা করে – পথ খানি ধরে  
যাবে চলে ভাই বাড়ি,  
মন ছুয়ে যাই – নানা ফুল তাই  
কেনে নব নব গাড়ি।

দেখে শেখা তবে – তাতে মোর ভবে  
মনে হয়ে যাই নদী,  
তারে যদি পাই -আর কিছু নাই  
ধনী হবো আমি যদি।

রচনাকালঃ  
২৪/০৭/২০২১

কৃত্তিকাছন্দ ৩+৩

৪ শব্দ

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
