# সেই মুখপোড়া

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-04-17T04:09:26+00:00
- Updated: 2020-04-17T04:09:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be/

---

তুমি যদি কভু পাখি হয়ে ওড়ো  
অসীমে বাঁধন হারা,  
নীলাকাশে আমি হবো ঠিক দেখো  
ঝলমলে শুকতারা।

শারদে প্রতিমা হও যদি তুমি  
আমিও আরতি দেবো,  
তোমার বুকের সব সুখ দুখ  
ছিনে নেবো,কেড়ে নেবো।

কখনো পথিক হও যদি তুমি  
আমি পথ হবো নাকি?  
ছায়া হয়ে রবো প্রতি পদে পদে  
পারবে না দিতে ফাঁকি।

যেখানে লুকোবে সেখানে শুকোবে  
আমার ফুলের তোড়া,  
দু’হাত বাড়ালে দাঁড়িয়ে আড়ালে  
দেখো সেই মুখ পোড়া।

*(ছবি : সোনেলা থেকে ধার করা)*

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%aa%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be/#comments
