# সেই তুমি

- Author: [রুমানা পারভিন রনি](https://sonelablog.com/author/rumana666/)
- Published: 2021-04-26T08:43:32+00:00
- Updated: 2021-04-26T08:43:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

---

একটা বিকেল আমি তোমার নামে লিখে দিচ্ছি 

যে বিকেলে তুমি আমাকে ভালোবেসেছিলে

একটা সন্ধ্যা তোমার পায়ে উৎসর্গ করলাম

যে সন্ধ্যায় তুমি আমার কাছে এসেছিলে।

একটা গোটা রাত আমি তোমার জন্য তুলে রেখেছি

যে রাতে তুমি আসবে আমার কাছে

আষ্টেপৃষ্টে জড়িয়ে ভালোবাসবে!

যে গোলাপটা তুমি আমাকে দিয়েছিলে

তা আজ শুকিয়ে কালচে,

আমি আজও সযত্নে তুলে রেখেছি দেরাজে

কারণ সেই গোলাপটার গায়ে

একটা গোটা তুমি লেগে আছো পরম ভালোবাসা নিয়ে।

আমার চোখে সারাটাক্ষন তোমার ছায়া লেগে থাকে

অথচ কি অবাক ব্যাপার!

আমি তোমার কোথাও নেই,

তোমার কোথাও আমার ছায়া নেই।

হয়তো তুমি আমাকে ভালোবাসো না

আর আমি মায়ার বাসরে তোমাকে খুঁজে যাই

প্রতিক্ষণে,প্রতি মূহুর্তে আমার অস্তিত্বে…

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/#comments
