# সেই একদিন—–লোহার বেদনা নিরব যন্ত্রণা

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2015-09-21T16:28:57+00:00
- Updated: 2015-09-21T16:48:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: অরুণিমা মণ্ডলের কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/

---

**সেই একদিন—–**[!\[images_163197\](http://sonelablog.com/wp-content/uploads/2015/09/images_163197.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/09/images_163197.jpg)

সেই একদিন তুমি এসেছিলে!  
সেই একদিন তুমি বলেছিলে!  
সেই একদিন তুমি সন্ধ্যার মুখে প্রদীপ জ্বালিয়ে  
মনের পিপাসা মেটাতে হৃদয় উজাড় করে দিতে!  
তুমি এসেছিলে!  
আজও মনে পড়ে সেই ভীতু চাউনি !  
নরম আলিঙ্গন !  
সেই শিউ রে উঠা প্রথমবার!  
তারপর সেইদিন কেটে গেল  
এক ঝাঁক বন্দী পায়রা উপর দিয়ে উড়ে গেল  
মনে হল ,দুপুরের মেঘ কেটে নির্মল আলো ছড়িয়ে পড়ল আনাচে কানাচে!

**লোহার বেদনা  নিরব যন্ত্রণা**[!\[11998514_1708032022764295_838212283_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/09/11998514_1708032022764295_838212283_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/09/11998514_1708032022764295_838212283_n.jpg)  
পরিষ্কার আকাশ অপেক্ষা করছে সোনা বৃষ্টির !  
আষাঢ়ের প্রথম মেঘের অভিমানী বিদ্যুতের ঝলকানি!  
নিরব থমথমে প্রকৃতি লুকোচুরি খেলছে!  
কাজলা মেয়েটি  
জলে ভরা চোখ নিয়ে শালুক তুলছে  
এদিক ওদিক সাপেরা খেলা করছে  
তবু সে নির্ভীক আপনমনে কাজ করে চলেছে  
বিষাদেও হাসি আসে সে হাসি অমূল্য  
বিবেকের চতুরতায় মন হাসে  
কুটিলতার একশেষ দন্ডমূল্য!!!!?

========  
কোলকাতা  
২১ সেপ্টেম্বর

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/#comments
