# সেইদিন আমরা সইত্যি সইত্যি দেইখ্যা লমু !

Author: স্বদেশী যোদ্ধা
Published: 2015-05-30
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/

কি গো গা-গেরামের মাতব্বর সাব ভালা আছেন নি ?  
পুরা গেরাম তো চইষ্যা বেড়াইতাছেন আর ঘরে  
বইস্যা তামুকের ডিব্বায় ঘুরুৎ ঘুরুৎ শব্দ তুলতাছেন ।  
কাজে-কম্মে তো  দ্যাহি জোতদারগোরেও ছাড়াইয়্যা গ্যাছেন !  
কিন্তু রাখেন নি গা-গেরামের বেবাকের খবর ?  
কি কইরা রাখবেন ! বাবুগো ঘ্যারান গাঁয়ে মাইখ্যা  
একেবারে বাবু হইয়া গ্যাছেন ।  
দুইডা দিন আগে ছিলেন তো মুন্সিপাড়ার দর্জি ,  
চামার , নাপিত, আর কাঠের মিস্তিরি ।

ক্যাডাই বানাইছিলো আপনেগোরে মাতব্বর ?  
আমরাই তো বানাইছিলাম নাকি ?  
আপনেগোরে ন্যাতা বানাইছিলাম ,  
গেরামের উন্নয়নের লাইগ্যা । কিন্তু এহন ,  
এহন দ্যাহি বেবাকের প্যাডে লাথথি মাইরা ,  
মুখের ভাত কাইর‍্যা লইতাছেন ।  
এর ফল কিন্তু ভালা হইব না কইয়্যা দিলাম ,  
পরের বার আমরাও দেইখ্যা লমু ।

আপনেদের চোখ পইলা পড়ে গরিবের থালের উপর ,  
গেরামের ভাংগা রাস্তাগুলার উপর চোখ পড়েনা ক্যান !  
কিসে পাইছে রাস্তার নাম-ধাম । রাস্তার নাম  
যেইডা আছে সেইডাই থাক ।  
শুধু হাঁডনের রাস্তাটুকু বানাইয়্যা দেন।  
বরিষা আইলে খবর রাখেন নি ?  
কতজন রাস্তায় আঁছার খাইয়্যা কোমর ভাঙছে,                                                আর আঁন্ধারে হোঁচট খাইয়্যা নাক-মুখ ভাংগা লোকের সংখ্যা !                        আর  নাইবা কইলাম।

আহ-রে গেরামের মানুষগুলারে সোঁজা-সিধা পাইয়্যা  
যেডা আপনেগো মনে কয় সেডাই কইরত্যাছেন ।  
চুরুটে ধোঁইয়া তুইল্যা ভাবতাছেন –  
আমরা কিছুই বুঝিনা !  
আমরা বুঝি , সবকিছুই বুঝি । কিন্তু  
আমাগো এহন কিচ্ছু  করনের নাই ।  
আর আপনেগো ক্ষ্যামতা আছে বইল্যা-  
যা খুশি তা-ই … … … ! ছিঃ ছিঃ ছিঃ !!!

চিন্তা কইরেন না সময় একদিন আমাগোরও আইবো ,  
মনে রাইখেন সেইদিন আমরা সইত্যি সইত্যি দেইখ্যা লমু ।
