# সূর্যবিলাস

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-05-02T13:32:40+00:00
- Updated: 2020-05-02T14:55:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/

---

বরাদ্দকৃত পথটি দ্রুতই শেষ হয়ে যাবে বলে  
হাতের মুঠোয় একটা সূর্য আঁকলাম।

বিকিরিত রশ্মিগুলো আঁকতে না আঁকতেই  
নিভে গেল বিক্ষেপণ।

সে আলোয় কোন আভা নেই; নেই কোন উত্তাপ।  
রঙধনু রঙে আসলে কোন প্রতীমা হয় না,

সাতরঙ মিশে গেলেই হাওয়াই মিঠাই,  
আর ওদের অনুপস্থিতিই গহীন অন্ধকার।

***—————————————-***

(ছবি : কামাল ভাই থেকে ধার করা।)

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/#comments
