# সূচ-বেঁধা হৃদয়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-10T14:31:55+00:00
- Updated: 2019-12-11T10:49:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f/

---

 

শীত কুয়াশার পেলব-পর্দা আলতো হাতে  
সরিয়ে ফেলে, উঁকিঝুঁকি-সূর্য মৃদু মৃদু হাসছে,  
নীরব অপেক্ষায় দাড়িয়ে আছি দেখব, দেখাব বলে;

সে-বারের বিহানে ছুটে এসেছিল এক অ-চঞ্চল বোলতা/ভ্রমর,  
কাঁকর-পথে ঊর্ধ্বশ্বাসে প্রাণ ভয়ে পালাতে পালাতে আড়-চোখে  
তাকিয়ে দেখি সে এক রঙ্গিন প্রজাপতি! দেখবে, দেখাবে বলে পিছু নিয়েছে;

অনামী-অশান্ত-হৃদয়ের ওঙ্কার-ঝঙ্কারে নেই লাল-শাড়ির অলস ইঙ্গিত,  
বিনিদ্র রাত্রির পাহাড়ি নিঃসঙ্গ-স্তব্ধতায় শুধুই বয়ে যায় পারহীন অন্ধকারের  
লাভা-স্রোত, সূচ-বেঁধা হৃদয় মন্দিরের বিষণ্ণ অন্ধকারের অলিন্দে অলিন্দে;

ছবি, নেট থেকে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f/#comments
