# সুহৃদ স্হালন

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-09T01:01:51+00:00
- Updated: 2019-12-09T01:01:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8/

---

প্রিয়তমা,  
তোমার পক্ককেশ কেমন দেখায় এখন?  
শিমুল তুলো নাকি শুভ্র কাঁশবন?  
অনঙ্গ আঁখি ক্রান্দন করেনা আর-  
আমার শোকে,  
অজ্ঞাত স্বপনে নিদ্রা না খন্ডে রাত গভীরে,  
ঊষার ভোরে;  
আমি চেয়ে দেখি শূন্য সরণি,  
তুমি আসোনা হেলে-দুলে চুনরিপদে!

ফুসরত পাও কি বিবাদ করার সমন্নত দালানে?  
অশ্মতে মাথা ঠুকে পেলব পরাণ করেনা চিৎকার অকারনে?  
বুকের ভিতর বাড়ছে পাতক,  
বিদিষ্ট অভ্যাসে মোর কাটে বারো মাস;  
সহজ প্রবৃত্তি জলে ডোবা লাশ।

উপেক্ষা করে কি পুত্র-দূহিতা?  
ছিলে তো বরের তুমি প্রানপ্রিয় বনিতা!  
ফলপ্রদ উক্তি সব রেখো স্মরণে,  
সৌভাগ্য রবে কাছে পাশাপাশি মরনে;  
আমার জীবনও সমাপনের পথে আটকে আসছে দম,  
নিকেতন আমার তাই বৃদ্ধাশ্রম।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8/#comments
