# সুহৃদ সমীপে

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2026-04-01
Category: চিঠি
URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87/

প্রিয় বন্ধু,

​কেমন আছ জানি না, তবে এটুকু বুঝতে পারছি তোমার সময়টা একদম ভালো যাচ্ছে না। জীবনের এই কঠিন সময়ে তুমি যে মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছ, তা হয়তো আমি পুরোপুরি অনুভব করতে পারছি না, কিন্তু তোমার কষ্টটা আমি উপলব্ধি করতে পারছি।  
​জীবন তো সব সময় এক রকম যায় না বন্ধু। কখনো খুব হাসি-খুশি কাটে, আবার কখনো চারপাশটা খুব অন্ধকার মনে হয়।  
আবার, ​মাঝেমধ্যে এমন কিছু ঝড় আসে যা আমাদের একদম এলোমেলো করে দেয়। মনে করো এখন তোমার ওপর দিয়ে ঠিক তেমনই এক কঠিন সময় যাচ্ছে।  
ঝড় যত প্রবলই হোক না কেন, কোনো ঝড়ই সারাজীবন স্থায়ী হয় না।  
তুমি ​​নিজেকে একটু সময় দাও। সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে এমন ভাবার দরকার নেই। নিজের মনকে শান্ত করার জন্য কিছুটা সময় নিজেকে দাও।  
​হয়তো এই মুহূর্তে নিজেকে তোমার খুব একা মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো সৃষ্টিকর্তা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের আর্তি-হাহাকার থেকে তিনি অজ্ঞাত নন।। মনের জমানো কথাগুলো তার কাছে নির্দ্বিধায় জানাও। ইনশাআল্লাহ তিনি সেই ডাকে সাড়া দিবেন। কোনো অবস্থাতে ​ধৈর্য হারিও না। কঠিন সময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। আমি জানি তুমি অনেক শক্ত মানসিকতার একজন মানুষ। অতীতেও তুমি অনেক বাধা পেরিয়ে এসেছ, ইনশাআল্লাহ এবারও পারবে। ​তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই ঝড় থেমে যাবে, এবং খুব শীঘ্রই তোমার মুখে আবার হাসি ফুটবে। নিজের প্রতি যত্ন নিও এবং বন্ধুকে মনে রেখো। ​ভালো থেকো সব সময়।  
“Time heals everything”😴

​ইতি,  
তোমার সবসময়ের বন্ধু❤️❤️
