# সুশীল সমাজের ভূমিকা

- Author: [আজিজুল ইসলাম](https://sonelablog.com/author/azizul-islam/)
- Published: 2015-01-22T11:53:54+00:00
- Updated: 2015-01-22T11:53:54+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

---

 

ক্লান্ত সময়, বিষন্ন মানুষ, জনজীবনে নাভিশ্বাস। এক অনিশ্চয়তার মধ্যে মানুষ বসবাস করছে এই জনপদে গত ৩ জানুয়ারী থেকে। দেশের ক্ষমতা দখল এবং ক্ষমতা না ছাড়ার লড়াই চলছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে। আর মাঝে বলি হচ্ছেন সাধারন, বিশেষত: খেটে খাওয়া মানুষ। গত ৪ জানুয়ারী থেকে সারাদেশব্যপী চলছে অবরোধ। আন্ত;জেলা এবং আন্ত:নগর বাস চলাচল বন্দ্ব। ফলত: মানুষের যেকোন কাজে যাতায়াত অনেকাংশে বন্দ্ব। ট্রেন এবং লঞ্চ ছাড়া মানুষের যাতায়াতের মূল বাহন বাসের অধিকাংশই  বন্দ্ব। কিছু বাস চললেও কয়েকটি বাসে পেট্রোলবোমা মারার পর এই বাহনে মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে চলাচল করে। সার্বিকভাবে এক বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে মানুষের দিন কাটছে।

এই বিভীষিকাময় পরিস্থিতির বিবরন দেয়ার কোন শেষ নাই। দিস্তার পর দিস্তা কাগজ ভরে যাবে তাতে, তবুও শেষ হবেনা এই বিবরন। সেদিকে না গিয়ে এই পরিস্থিতির সমাপ্তি কীভাবে হতে পারে, সেবিষয়ে কিছু আলোকপাত করা যেতে পারে।

বলা হয়ে থাকে, সমঝোতাই এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। বিবদমান দু’টো দলের মধ্যেই হতে হবে এই সমঝোতা। কারন আওয়ামী লীগ কোনমতেই ক্ষমতা ছাড়তে চায়না আর এবার বিএনপি সরকারকে পদত্যাগে বাধ্য না করা পযর্ন্ত অবরোধ আর এজাতীয় কমর্সূচী থেকে সরে আসবেনা বলে বিভিন্ন সময় বিবৃতি দিয়ে আসছে। দুই পক্ষই চরম অনড় অবস্থানে। এই অবস্থায়, দেশ-সমাজ নিয়ে চিন্তাশীল মানুষগনও খুঁজে পাচ্ছেননা কোন পথ। সরাসরিই তাঁরা বলে দিচ্ছেন, দুই দল সংলাপে বসে সমঝোতায় না পৌঁছানো পযর্ন্ত এই দ্বন্দ্ব-সংঘাত নিরসনের কোন পথ নাই। সঠিক কথা, কিন্তু দল দুটিকে আলোচনায় বসানোটা এবং বসানো গেলেও সেটা থেকে কোন ফলাফল বের করে নিয়ে আসাটা আরো দুরুহ, এবং এমনকী এক কথায় অসম্ভবও বটে।

সব বাতিঘর নিভে গেছে, তা আমি মনে করিনা প্রিয় পাঠক। সংসারে বাবা-মায়ের মধ্যকার ঝগড়া সন্তানরাই মিটিয়ে থাকে। দেশের সুশীল সমাজকে মনে করা হয় দেশের শ্রেষ্ট সন্তান হিসাবে। পৃথিবীর সব দেশেই তা-ই মনে করা হয় উনাদেরকে। এদেশও ব্যতিক্রম নয়। সুশীল সমাজের আলাদা একটা ভাবমূর্তি বহি:বিশ্বের মত এদেশেও রয়েছে, যদিও অধিকাংশই উনারা বড় দু’টি দলের যেকোন একটার সমর্থক। এটা হওয়াটা কোন দোষের বলে অনেকে মনে করলেও তা নয়। কারন কেউ যদি সম্পূর্ন নিরপেক্ষ থাকতে না চান, সেটা তাঁর ব্যাপার। তবে সেজন্য কী তিনি সুশীল হতে পারবেননা! আমি নিশ্চিৎ নই এবিষয়ে। তবে আমার মতে দলকানা কোন ব্যক্তি সুশীল হতে পারেননা। মোট কথা দলকানা হলে, মানে অন্ধভাবে দলের সবকিছুকেই সথমর্ন করলে তাঁকে সুশীল বলা যায়না।

গত ২০শে জানুয়ারী মিডিয়াতে দেখানো হলো, রংপুরে সবর্স্তরের সাধারন মানুষ চলমান সন্ত্রাসের বিরুদ্ধে মিলিত হয়ে বিক্ষোভ প্রশদর্ন করে যাচ্ছেন, একে একে মানুষ এসে সেই সমাবেশে যূক্ত হচ্ছেন, অবরোধের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, ক্রমেই সেই সমাবেশ বড় হচ্ছে। দেশের অন্যান্য শহরে এবং ক্রমান্বয়ে উপজেলাগুলোতেও এরকম সমাবেশ গড়ে তুলতে হবে। স্বল্পসময়ে সারাদেশে এটা গড়ে উঠতে পারে দেশের সুশীল সমাজ যদি সবর্স্তরের মানুষকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানায়। শাহবাগের মতো প্রকাশ্যস্থানে দাঁড়িয়ে সুশীল সমাজকে সম্মিলিতভাবে এই সন্ত্রাস প্রতিরোধ করতে হবে এবং সারাদেশে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাতে হবে আর বিশেষত: প্রিন্ট মিডিয়া কর্তৃক ব্যাপকভাবে তা প্রচার হতে হবে।

অনেকেই সুশীল সমাজ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলে থাকেন, যা খুব একটা বেঠিকও বলা যাবেনা। এঁদের কিছু সীমাবদ্ধতাও আছে, কমপক্ষে নাই তা নয়। বয়সের ভারে অনেকে কোন ঝুঁকি নিতে চাননা, ভয় পান, হাজতবাস করতে চাননা অনেকে, অনেকে রোগশোকে ভারাক্রান্তও বটে। তবে ইনারা কিন্তু কিছুটা হলেও জ্ঞানী ব্যক্তির পযার্য়েই পড়েন। আন্তরিকতাও আছে এঁদের অনেকের, দলকানা অর্থাৎ দল যা বলে তা-ই সঠিক, এরকম কথাবার্তা এদের অধিকাংশ-রাই বলেননা। দেশের মানুষ ইনাদের সম্মান করেন, ইনাদের কথা শুনবেন অবশ্যই, মানুষের নাভিশ্বাস পরিস্থিতি থেকে মুক্তির কথা বলা হবে যেখানে ।

তাই বতর্মান অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তির জন্য এভাবে কিছুটা হলেও আলোর দিশারী হতে পারে সুশীল সমাজ এবং সম্ভবত: এটা ছাড়া কোন পথ নাই আর।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/#comments
