# সুলেখা

- Author: [জসীম উদ্দীন মুহম্মদ](https://sonelablog.com/author/jasim-uddin-mohammad/)
- Published: 2014-09-19T15:06:24+00:00
- Updated: 2014-09-19T15:06:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be/

---

সুলেখা  
আজো আকাশে মেঘ  
এখনও অন্ধকারে মুলো ঝোলায় কানা আবেগ  
আমি বন্ধ চোখে, অন্ধ বুকে  
মিছে কেন তমালের ঘ্রাণ খুঁজে বেড়াই  ?  
রাত জাগা পাখির মত  
নীল সাগরের ঢেউয়ের মত  
যাযাবর সময়ের মত, জেগে আছি দু’চোখ বুজে !

কখন শুনব ঘণ্টা ধ্বনি  
কখন আসবে হৃদয় রাণী  
অপেক্ষার সাত প্রহরে কিনে রেখেছি  
আট পউরে শাড়ি !  
চার বেয়াড়ার পালকি হবে  
দুলকি তালে ছন্দ হবে  
হাজার তারার নাচন হবে,  
বধুয়া আসবে আমার বাড়ি !

গজমোতির হার দেব  
নীল কমলের পাপড়ি দেব  
রঙধনুর সাত রঙ দেব,

দেব আরও আশা  
আকাশ ভরা ফুল দেব  
মনের বনে দোল দেব  
সোহাগ ভরা আদর দেব,  
দেব ভালবাসা ।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be/#comments
