# সুরঞ্জনা যখন সীমিত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-05T12:04:45+00:00
- Updated: 2020-05-08T02:36:27+00:00
- Category: [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4/

---

 

সুরঞ্জনা,  
ওইখানে যেয়ো নাকো তুমি,  
বোলোনাকো কথা ঐ সিক্স-প্যাক যুবকের সাথে;

সুরঞ্জনা,  
ধানসিড়ির চিপায় চাপায় ঘুর-ঘুর কোরোনাকো যখন-তখন  
এড়িয়ে লোকচক্ষু, চুলচুলে-চুপচুপে-তুলতুলে আলো আধারিতে;  
রূপালি জ্যোৎস্নায় আধার লুকিয়ে, বেড়াল-চাতুরীর গভীরতা নিয়ে,  
ঐ যুবকের সাথে শুয়ে-শুয়ে চক্রাকারে(এক্রোবেটিক স্টাইলে)  
জ্যামিতির কেন্দ্র-জ্যা এর হিসেব কোরোনা।

সুরঞ্জনা,  
সীমিত পরিসরে সব সব কোরো, তবে সেফটি ফার্স্ট-মাস্ট;  
আমার প্রেম এখন ঘাস, আড়াল আকাশে।

তবুও ফিরে এসো সুরঞ্জনা;

সুরঞ্জনা,  
তা ধিন ধিন নাচের তালে অমৃতযোগ ভেবে  
যেয়ো নাকো ঐ চাঁদের দেশে,  
সেখানে পান-মুখে বসে আছে মেশিন ম্যান  
সদা প্রস্তুত সাড়ে সাত ইঞ্চির তীক্ষ্ণ ফলা,  
ট্রাক চালিয়ে দেবে সানুদেশ বরাবর মুহুর্মুহু,  
যেমন চালিয়েছিল একাত্তুরে,  
ট্যাঁ-ফোঁ করার সময় দেবে না,  
দেয়নি যেমন আগেও।

ফিরে এসো কুঁদুলী সুরঞ্জনা, আত্মপ্রসাদ ভেঙ্গে,  
সীমিত পরিসরে;

সুরঞ্জনা,  
এসো, বসি, গা-ঘেঁসে,এই ধানসিড়ির জলপিড়িতে,  
জানতে চাই-না প্রবিষ্টতার হিসেব, ঐ যুবকের সাথে,  
শুধু জানতে চাই সেফটি-মেজার নিয়েছিলে তো!

সুরঞ্জনা,  
দেখ দেখ, সেই যুবক দাঁড়িয়ে গাছ-আড়ালে,  
গুনছে তীব্র সান্নিধ্যের অপেক্ষা-প্রহর,  
এস এস দ্রুত সেরে ফেলি কাজের কাজ/কথা,  
হ্যাঁ, সীমিত পরিসরে, মাস্ক নিয়েই।

সুরঞ্জনা,  
ফিরে এসো,  
তলে তলে টেম্পু/গাড়ী যাই চালাও  
আমাকে কোয়ারেন্টাইনে রেখে  
শুধু হরতাল ডেকো-না, প্লিজ লাগে।

সুরঞ্জনা  
তোমাকেই চাই, অ-সীমিত পরিসরের খোলা জানালায়  
উন্মুক্ত সরোবর কোলাহলে;

বিদ্রঃ  
হৃদয়বান/বতী পাঠক, পাঠ করুন সীমিত পরিসরে,  
সেফটি মাস্ট-ফার্স্ট।

ছবি নেটের।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4/#comments
