# সুবাসহীন বসন্ত

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2017-02-13T04:17:08+00:00
- Updated: 2017-02-13T04:17:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

তোমার এ রঙ্গিন বসন্তে যেন বাঁধা না হয় আমার এ প্রেম।  
আমার যা কিছু আছে সব জমা থাক অক্ষত পাথরের মতো।  
তোমাকে ভালবাসি নিভৃতে রাত্রি আর সত্তার পরিসরে।  
তোমায় ঘিরে স্বচ্ছ ফুলদানির ফুলের সুবাস।  
আমার এ বনফুলে তাই সুবাস ছড়ায়নি  
শুধু শিশিরে ভিজে হয়েছে সজিব।  
এ বনভূমির এক গুচ্ছ নীল ফুল  
বিদ্ধ করে অচেনা সব সুবাস।  
আমার এ বসন্তে, ঝাঁক ঝাঁক জোনাকির আলোয় ঘাসবুকে নেচে ওঠি আমি প্রজাপতির মতো।  
শুক্লপক্ষে তারাময় ঐ নীল আকাশে মুখ রাখি।  
আকাশের মতো আমার প্রেমে মায়াময় দীপ্তি নেই,নেই সুনিবিড় ছায়া।  
আমি কাটাবো বসন্তহীন অনন্ত প্রহর।  
,,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,,,,  
১৩/২/১৭.

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
