# সুন্দরীর টানে মন

- Author: [আমার মন](https://sonelablog.com/author/amarmon/)
- Published: 2013-09-03T08:35:35+00:00
- Updated: 2013-09-03T13:10:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8/

---

সমুদ্র আমায় ডাক দিয়েছে আয় রে তুই আয়

সেই ডাকেতে আমিও খুশি জলদি দিলাম সায়।

মুগ্ধ আমি  নয়ন জোড়ায় দেখে, সুন্দরীর হাতছানি

বিশাল সমুদ্র  একা আমি, এ যে মনের মানহানী!

 

**চট্রগ্রামের** পানি লাগেনি তো ভালো

**বরিশালের** মেয়েরা আমার দু’চোখ করলো আলো।

ভয়ে ভয়ে উঠেছিলাম লঞ্চে, ছিল এক বন্ধুর পরার্মশ

ও মোর মনু, হেই তো দেখি চারদিকে কত মনোরম দৃশ্য।

 

তাজা চা আর ঝরনার জল মিলিয়ে এই **সিলেট**

সহসায় মনে হয় যেন এক টুকরা বিলেত।

বন্ধুর নাম প্রিয়া, প্রিয়সী নয় আমার

আদর করে এত খাওয়ালো করে দিলাম সব সাবার।

 

নিশাচর আমি,বলছিনা আমিই বাঘ

সুন্দরবন দেখে **খুলনা,** মনে একেঁ দিল দাগ

সমুদ্র বন্দর আর খেজুরের রস, সাথে মানুষের ভালবাসা

দেখে খেয়ে পেয়ে আবার আসব মনে রাখলাম আশা।

 

চাপাই নাকি অনেক জোড়, খায় শুধু আম

**রাজশাহীর** চাঁপাইনবাবগন্জ দেখতে চলে এলাম,

স্বাগতম জানালো নানা,আহো নাতি হামাদের অঙ্গনে

নাতি বলল, দিবো রাজশাহীর সিল্ক, ঘুরাবো ঘোড়ার বাহনে।

 

ক্লান্ত মন শরীরে এলাম ফিরে**ঢাকা**

সবাই বলে এখানেই  দেশের চাকা।

সুন্দরীরা চিনে বেশি বেশি টাকা

বিয়ের পর  স্বামীর পকেট করে ফাঁকা!

 

বি:দ্র: একটি হুদাই মস্তিস্কপ্রসূত গুচ্ছকথামালা।

 

 

![](https://fbcdn-photos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/296226_1908525087870_1859514304_a.jpg)

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8/#comments
