# সুধা ও বিষ

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2014-10-21T17:02:58+00:00
- Updated: 2014-10-21T17:02:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7/

---

সুধা ও শান্তির নীড়ে আমি এক বাকহীন পাখি  
বোবা আর কালার অভিনয়ে আমি চেয়ে চেয়ে দেখি  
বারুদ আর হৃদয়ের ঝলসানো প্রেম প্রেম খেলা  
আঁখি তার ফাঁকির আগুন আমি ঝরাই কাব্যলীলা

উদরের বিষে আমি বিষ ঝরাই রক্তের বোধে  
কালসাপের দংশনে ভাসি বেহুলা লখাই নদে  
চাঁদ সওদাগরের পুত্র নই আমি তবু পড়ি গ্রাসে  
জীবন সংশয় আমার ঘুমহীন পিরিতির ত্রাসে

মন পুড়ে গন্ধ ছড়ায় সারা দেহের বাটে  
তুমি তো উড়াও ফানুস শান্তির ঘাটে।।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7/#comments
