# সুতো

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-02-08T18:31:05+00:00
- Updated: 2014-02-08T23:16:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8b/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/316364_10150362985328641_191505283640_8107104_1159824456_n-300x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/02/316364_10150362985328641_191505283640_8107104_1159824456_n.jpg)

কতটা দূরে আমায় নিয়ে যাবে ?  
যতটা দূরে  যেতে চাই আমি  
সমস্ত অলিগলি ছুঁয়ে ?

গভীর থেকে গভীরতম ভালবাসার  
অতল ছুঁয়ে ,  
উন্মত্ত হয়ে নিঃশেষ হতে চাই ছায়াপথে ।

বাঁধা পড়েই বাঁধতে চাই  
নিরন্তর নিজেকেই ;  
বিনি-সুতোয় ।

উৎসর্গ সবচেয়ে প্রিয় বন্ধু [**ছাইরাছ হেলাল**](http://sonelablog.com/archives/author/sairashelal)কে , যে আমাকে বুঝে, যাকে আমি বুঝি ।

সোনেলায় অকবিতা নামে কোন বিভাগ নেই , তাই বাধ্য হয়ে কবিতা বিভাগে প্রকাশ করা হলো ।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8b/#comments
