# সুজল গাঁয়ের ধারে

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-01-19T02:29:10+00:00
- Updated: 2022-01-19T02:29:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

---

সুজল গাঁয়ের ধারে,  
সারা বছর রয় ফুটে ফুল  
মাচায় সারে সারে।

নামলে পাটে বেলা,  
মাছ করে তার খাল পুকুরে  
খল বলিয়ে খেলা।

শীত এলে শাক সবজি চাষে  
কৃষক উঠে মেতে,  
কেউ বা পেয়ে বেতে,  
বেশ ফ্যালে শ্বাস সুখে ক’দিন  
তৃপ্তিতে ভাত খেতে।

সব ঋতুতেই বয় জেগে হিত  
ফসল তোলার প্রীতি।  
থাকলে তবু ভীতি?  
মাস না যেতেই সব কেড়ে নেয়  
ফের পরবের গীতি!

বানের জলে এ ঘাট-ও ঘাট  
নাও যখন রয় ভেসে!  
চাঁদনী নিশি এসে,  
পুঁথির সুরে গাঁওটারেই নেয়  
কল্পলোকের দেশে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/#comments
