# সুখ পাখিদের গান

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-31T06:40:50+00:00
- Updated: 2021-08-02T06:20:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8/

---

 

ডানা-মেলা আকাশকে দেখি ভাবি  
একদিন আমি পাখি হবো  
ঐ নীলের আকাশে;

অনুদিত অনুবাদে কিছু ঘুম বকেয়ায় ফেলে  
আঁজলা আঁজলা মুক্তো-ঝিনুকের নির্বাসিত  
প্রশ্নের পিঠে জন্মানো গাঢ় তিলের অঙ্কুরোদগম  
ফুঁ দিয়ে নিভিয়ে দেব;

মেঘেদের দাঁড় করিয়ে রাখবো আরেক  
বর্ষা পেরিয়ে শীত অবধি;  
বোকা বোকা কবিতার মত সুখের অসুখে  
মুছে ফেলব বোবা সুখ-পাখিদের না-বলা গানের  
আকুতি, অলৌকিক সম্ভ্রমে;

তারপর হঠাৎ একদিন  
গুছিয়ে নেয়া আকাশ মেঘের দূর ছোঁয়ায়  
অফুরন্ত চুল-বাতাসের উপকূলে  
নিঃসম্বল নিঃস্বের মত একাকী দিশেহারা হবো  
সবার অজান্তে, তুমুল অবসাদে;

ছবি নেটের।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8/#comments
