# সুখের বৈভব

- Author: [বুলবুল চৌধুরী](https://sonelablog.com/author/bulbulch1216/)
- Published: 2019-03-21T08:56:51+00:00
- Updated: 2019-03-21T08:56:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%ad%e0%a6%ac/

---

সুখের বৈভব  
_____________

অরুণ অধর মলয় সমীরে  
অতৃপ্ত পিয়াসা হায়,  
নন্দন কুসুম বৈভবে পূর্ণ  
কিরণ চপলা প্রভায়।

হিমাদ্রি জঙ্ঘা ধন্যা অয়িমা  
ফেনিল জলদি ঝরিছে,  
নিবিড় কুঞ্জে পুস্পিত রাগে  
পীযুষ চন্দন ভরিছে।

বিজন বিপিনে পুলকিত মাধবী  
সুপ্তি শেফালী ভোরে,  
বিমল প্রভাতে নিখিল ছাপিয়া  
মুখরা যামিনী ঘোরে।

বিষাদে হরষে সজল বাতাসে  
বিষ্ণু প্রিয়া তুমি,  
সূধা বসুধায় খুঁজিয়া বেড়াই  
স্নিগ্ধ শ্যামল ভূমি।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%ad%e0%a6%ac/#comments
