# সুখের ছোট্ট কুঠুরি

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-06-12T14:11:18+00:00
- Updated: 2020-06-13T06:49:02+00:00
- Category: [ছড়া](https://sonelablog.com/category/literacy/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%81%e0%a6%a0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/

---

ছোট ঘর ছোট আশা,  
ছোট প্রাণে ভালবাসা  
ছোট চাওয়া ছোট পাওয়া,  
সুখদুঃখের দাবিদাওয়া।

ছোট পিড়িতে ক্ষণিক আসর  
পঙ্কিলতার নেই যে পশর।  
ছোট হৃদয়ের গভীরতায়  
নিজের তল খুঁজে পাও কি সেথায়?

ছোট কথা ছোট ব্যথা,  
ছোট ছোট ব্যাকুলতা।  
ছোট ছোট কত স্মৃতি,  
আনন্দসীমার ইতিউতি।

ছোট ছোট বুলিতে দিগন্ত প্রণয়  
কাছেপিঠে টানে সে মহৎ হৃদয়।  
ছোট ভাবো তবু ছোটতো নয়  
তুমি বড়ো বলে তাই কি সব সয়?

————

ছবি- ব্লগার শবনম।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%81%e0%a6%a0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/#comments
