# সুখের খোঁজে

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-09-30T03:17:46+00:00
- Updated: 2021-09-30T03:17:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/

---

- সুখের ঘরের সুখ জানালা
- গেছে বন্ধ হয়ে,
- প্রিয়া তুমি মনে কোণে
- যাবে শুধু রয়ে।
-
- কেমন করে সুখ উল্লাসে
- ঘুরবো তোমায় নিয়ে,
- সেই কথাটা ভেবে ভেবে
- কাঁদে  আমার হিয়ে।
-
- সুখের কথা ভেবে মনে
- লাগে শুধু কষ্ট,
- দিবানিশি সতত প্রিয়া
- আশা গুলো নষ্ট।
-
- ঘাত প্রতিঘাত জীবন পথে
- আসছে যে খুব তেড়ে,
- তোমায় নিয়ে যাবে প্রিয়া
- দুঃখের বাড়ি ছেড়ে।
-
- এমন করে যায় না তো দিন
- নানা ব্যথা মনে,
- সুখের দেশে কেমনে যাবো
- ভাবি ক্ষণে ক্ষণে।
-
-
- রচনাকালঃ
- ০৪/০৮/২০২১
-  ৪+৪/৪+২
-

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/#comments
